Tirthankar Ghosh Arrested: বাবা তাড়া খেয়েছেন ঋতব্রত শিবির থেকে, এবার সেই নির্মলের ছেলে গ্রেফতার

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছিল তীর্থঙ্কর ঘোষকে। যদিও নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে পুরনো মামলাগুলির তদন্তে গতি আসে। পুলিশ জানায়, লটারি-সংক্রান্ত মামলায় দীর্ঘ দিন ধরেই তীর্থঙ্করের খোঁজ চলছিল। সোমবার তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়।

Advertisement
বাবা তাড়া খেয়েছেন ঋতব্রত শিবির থেকে, এবার সেই নির্মলের ছেলে গ্রেফতার TMC-র হয়ে ভোটে দাঁড়ান তীর্থঙ্কর ঘোষ

পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার। সোমবার ভোরে দক্ষিণেশ্বর থেকে তাঁকে  গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। তীর্থঙ্করের  বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় উস্কানি এবং এক লটারিজয়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ আছে। 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছিল তীর্থঙ্কর ঘোষকে। যদিও নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই  প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে পুরনো মামলাগুলির তদন্তে গতি আসে। পুলিশ জানায়, লটারি-সংক্রান্ত মামলায় দীর্ঘ দিন ধরেই তীর্থঙ্করের খোঁজ চলছিল। সোমবার তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়।

জানা গিয়েছে, নির্মল ঘোষের মতো গা ঢাকা দিয়ে ছিলেন ছেলে তীর্থঙ্কর ঘোষও। অবশেষে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তীর্থঙ্করের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, দক্ষিণেশ্বরের একটি হোটেল থেকে তাঁকে রবিবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। খড়দা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বন্দুক দেখিয়ে লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নির্মল ঘোষের ছেলের বিরুদ্ধে। কীভাবে টাকা আত্মসাৎ করেছিলেন, এর পিছনে আর কেউ ছিলেন কি না বা কত জনের মধ্যে টাকা ভাগ হয়েছিল, সেই বিষয়ে তীর্থঙ্করকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাঁকে ১০ দিনের হেফাজতের আবেদন করতে পারে পুলিশ। তীর্থঙ্করের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসারও অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত পুলিশের ব়্যাডারে রয়েছেন তীর্থঙ্করের বাবা তথা পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষও। দীর্ঘদিন বেপাত্তা থাকার পর দিন দু’য়েক আগেই হঠাৎ দেখা যায় নির্মল ঘোষকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের  বৈঠকে হাজির হতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও ঋতব্রত শিবিরের দাবি, পানিহাটির প্রাক্তন বিধায়ক অনাহুত। তাঁকে বৈঠকে ডাকাই হয়নি। ঘটনাকে কেন্দ্র করে যখন জোর আলোচনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে, ঠিক সেইসময় নির্মল ঘোষের ছেলেকে গ্রেফতার করল পুলিশ।
 
Advertisement

POST A COMMENT
Advertisement