Abhishek Banerjee : রাস্তায় বাইক দাঁড় করিয়ে রেখে অভিষেকের বাড়িতে 'পাথর হামলা', দেখুন সেই VIDEO

এই ঘটনাকে অভিষেক বাংলায় গুন্ডারাজের নিদর্শন বলে বিজেপিকে আক্রমণ করেন। লেখেন,'বাংলার পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে @BJP4India-এর গুন্ডা রাজ হিংসাকে সম্পূর্ণ স্বাভাবিক করে তুলেছ।

Advertisement
রাস্তায় বাইক দাঁড় করিয়ে রেখে অভিষেকের বাড়িতে 'পাথর হামলা', দেখুন সেই VIDEO অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ুিতে হামলার অভিযোগ
হাইলাইটস
  • এছাড়াও অভিষেক আরও দুটি ছবিও পোস্ট করেন
  • একটিতে সেই পাথর ছোড়া যুবককে দেখা যাচ্ছে

তাঁর বাড়িতে পাথর ছোড়া হয়েছে। ছবি ও ভিডিও প্রকাশ করে দাবি করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একজন দুষ্কৃতী এসে সাতসকালে পাথর ছোড়ে। নিজের এক্স হ্যান্ডেলে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ পোস্ট করেন। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্য়ান্ডেলে পোস্ট করা ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি বাইক এসে দাঁড়াচ্ছেন। তাঁর পরনে টিশার্ট ও জিনস। তিনি রাস্তায় বাইকটি দাঁড় করালেন। তারপর রাস্তার উপর পরে থাকা কোনও একটা বস্তু হাতে তুলে তা সামনের দিকে ছুড়লেন। ভিডিও দেখে মনে হল, তিনি যেটি ছুড়েছিলেন, সেটি তাঁর সামনে ফিরে এল। এরপর তিনি সেটি ফের হাতে তুলে নিয়ে ছুড়লেন। এবার আরও কাছ থেকে। তবে এবারও সেই বস্তুটি ফিরে এল। আর দাঁড়াননি তিনি। ঠিক যেদিকে এসেছিলেন, বাইক ঘুরিয়ে সেদিকেই চলে যান। ঠিক কয়েক সেকেন্ড পরে দুজন ব্যক্তি বাড়ির ভিতর থেকে গেট খুলে বাইরে এলেন। 

এছাড়াও অভিষেক আরও দুটি ছবিও পোস্ট করেন। একটিতে সেই পাথর ছোড়া যুবককে দেখা যাচ্ছে। তাঁর বাইকও। অন্যটিতে একটি জানলা। যার মাঝের অংশটি গোল করে ভাঙা। তৃণমূল সাংসদের দাবি, ওই পাথর ছোড়ার ফলেই জানলার কাচ ভেঙেছে। 

এই ঘটনাকে অভিষেক বাংলায় গুন্ডারাজের নিদর্শন বলে বিজেপিকে আক্রমণ করেন। লেখেন,'বাংলার পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে @BJP4India-এর গুন্ডা রাজ হিংসাকে সম্পূর্ণ স্বাভাবিক করে তুলেছ। আজ ভোরে এক ব্যক্তি বাইক নিয়ে আমার বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং বারবার একটি বড় পাথর ছুড়ে আমার বাড়ি লক্ষ্য করে ছোড়ে। এতে প্রথম তলার জানালার কাচ ভেঙে যায়।' 

তাঁর প্রশ্ন, এভাবে প্রকাশ্য দিবালোকে হিংসা কীভাবে চলছে? পুলিশ কী করছে? লেখেন, 'আজকের বাংলার ভয়াবহ বাস্তবতা এটাই। এই শাসনব্যবস্থায় হিংসাকে স্বাভাবিক ঘটনা। দুষ্কৃতীদের প্রশ্রয় পাচ্ছে। অপরাধীরা  আত্মবিশ্বাসের সঙ্গে অপরাধ করছে। কারণ তারা জানে, সরকার তাদের রক্ষা করবে।' 

Advertisement

এই পোস্টে সম্প্রতি পাশ হওয়া ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। লেখেন,'সরকার কি বিজেপি-সমর্থিত অপরাধীদের বিরুদ্ধেও প্রয়োগ করবে এই আইন? বাংলার পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে আমি স্তম্ভিত, মর্মাহত এবং গভীরভাবে উদ্বিগ্ন।' 

প্রসঙ্গত, নির্বাচনে ভরাডুবির পর সোনারপুরে গিয়ে আক্রমণের শিকার হয়েছিলেন অভিষেক। সেবার তাঁর ভাগ্যে জুটেছিল কিল-ঘুষি-চড়। তাঁর বাইকে ভাঙচুর চালানো হয়েছিল। ছেড়া হয়েছিল জামা। মাথায় হেলমেট পরেও রক্ষা পাননি। ডিম ও পাথর ছোড়া হয়েছিল তাঁকে লক্ষ্য করে। 


 
POST A COMMENT
Advertisement