Camac Street: ক্যামাক স্ট্রিট-কাণ্ডে অভিষেককে নোটিস পুলিশের, সোমবার থানায় হাজিরার নির্দেশ

Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটের ঘটনায় এবার পুলিশি তলব পেলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বৃহস্পতিবারের ঘটনায় তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। দুটি FIR-এ নাম রয়েছে অভিষেকের।

Advertisement
ক্যামাক স্ট্রিট-কাণ্ডে অভিষেককে নোটিস পুলিশের, সোমবার থানায় হাজিরার নির্দেশঅভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ফের বিপাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
  • এবার কলকাতা পুলিসের নোটিস পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
  • সোমবার শেক্সপিয়ার সরণি থানায় হাজির হতে বলা হয়েছে অভিষেককে।

ফের বিপাকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। গত বৃহস্পতিবার  ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলার ঘটনা ঘিরে এবার কলকাতা পুলিসের নোটিস পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ।  শনিবার রাতে তাঁর বাড়ি গিয়ে ওই নোটিস পৌঁছে দেন পুলিশ আধিকারিকরা। আগামী সোমবার শেক্সপিয়ার সরণি থানায় হাজির হতে বলা হয়েছে অভিষেককে।

পুলিশ আধিকারিকরা জানান, মামলার সঙ্গে সম্পর্কিত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তাঁকে হাজির হতে বলা হয়েছিল। তবে পরে কলকাতা পুলিশের এক সিনিয়র আধিকারিক PTI-কে জানান, তাঁকে সোমবার তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হতে বলা হয়েছে।

উল্লেখ্য বিষয় হল, গত বৃহস্পতিবার  ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ওই দিন বিকেলে  ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান পুরসভার আধিকারিকরা। তাঁদের অভিযোগ, বিল্ডিংয়ে থাকা 'বেআইনি বিলবোর্ড' খুলতে গেলে ওই অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এমনকি এক পুলিশ কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। 

রাস্তার দিকে মুখ করে বিল্ডিংয়ের উপরের তলায় একটি লোহার কাঠামোর উপর ওই বিলবোর্ডটি লাগানো ছিল। তাতে তৃণমূল কংগ্রেসের প্রতীক ও দলের নাম ছিল। পরে পুলিশ জোর করে বিল্ডিংয়ের ভিতরে ঢোকার পর কলকাতা পুরসভার কর্মীরা বিলবোর্ডটি খুলে ফেলেন।

ধ্বস্তাধস্তির ঘটনাকে কেন্দ্র করে মোট তিনটি FIR দায়ের করা হয়েছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এর মধ্যে দু’টি FIR-এ অভিযুক্ত হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর-সহ দলের আরও কয়েকজন নেতার নামও FIR-এ রয়েছে। আধিকারিকরা জানান, রবিবার ও’ব্রায়েনকেও নোটিস দেওয়া হয়েছে।

নোটিস পাওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তবে উল্লেখ্য বিষয় হল, রাজ্যে পালাবদলের পর থেকেই বারেবারেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে শুরু করে পুলিশি তদন্তের জন্য বারেবারেই ডাক পাচ্ছেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। হাইকোর্টের তরফে কয়েকটি মামলায় রক্ষাকবচও রয়েছে অভিষেকের। তবে এরমধ্যেই আবারও নতুন করে একটি মামলা যুক্ত হওয়ায় অস্বস্তি যেন আরও কিছুটা বাড়ল ডায়মন্ড হারবারের সাংসদের। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement