Mala Roy: মালা রায়কেও খোয়াচ্ছেন মমতা, 'বিদ্রোহী' শিবিরের পথে TMC সাংসদ

আজ অর্থাত্‍ বুধবার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। কিন্তু মালা রায়ের এই শিবির বদল অনেকের কাছেই আশ্চর্যের। কলকাতা পুরসভার চেয়ারপার্সন হওয়ার পাশাপাশি দক্ষিণ কলকাতা তাঁর নখদর্পণে। মালা রায়ের বিদ্রোহী শিবিরে যাওয়া মানে কলকাতা পুরসভা কার্যত হাতছাড়াই হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। 

Advertisement
মালা রায়কেও খোয়াচ্ছেন মমতা, 'বিদ্রোহী' শিবিরের পথে TMC সাংসদ সাংসদ মালা রায়
হাইলাইটস
  • মালা রায়ও বিদ্রোহী শিবিরে যাচ্ছেন
  • সোমবার রাতেই ১৬ জন সাংসদের সই করা চিঠি গিয়েছে স্পিকারের কাছে
  • রাজ্যসভাতেও ভেঙে যাচ্ছে তৃণমূল কংগ্রেস

ধাক্কার পর ধাক্কা! এবার খবর এল মালা রায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মালা রায়ও এবার বিদ্রোহী দলে নাম লেখালেন। ইতিমধ্যেই ২০ জন সাংসদ NDA-তে যোগ দিতে চলছেন। সেই দলে রয়েছেন মালা রায়ও। যার নির্যাস, বিদ্রোহীদের দল আরও বড় হচ্ছে। প্রতিদিন প্রতি মুহূর্তে একের পর এক সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছেন। 

মালা রায়ও বিদ্রোহী শিবিরে যাচ্ছেন

আজ অর্থাত্‍ বুধবার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। কিন্তু মালা রায়ের এই শিবির বদল অনেকের কাছেই আশ্চর্যের। কলকাতা পুরসভার চেয়ারপার্সন হওয়ার পাশাপাশি দক্ষিণ কলকাতা তাঁর হাতের তালুর মতো চেনা। মালা রায়ের বিদ্রোহী শিবিরে যাওয়া মানে কলকাতা পুরসভা কার্যত হাতছাড়াই হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। 

সোমবার রাতেই ১৬ জন সাংসদের সই করা চিঠি গিয়েছে স্পিকারের কাছে

ইতিমধ্যেই শতাব্দী রায়, জুন মালিয়া, অরূপ চক্রবর্তী সহ ২০ জন লোকসভার সাংসদ বিদ্রোহী হয়ে এনডিএ-তে যোগ দিতে চলেছেন। এই দলের নেত্রী কাকলি ঘোষদস্তিদার। সোমবার রাতেই ১৬ জন সাংসদ স্পিকার ওম বিড়লার উদ্দেশে লেখা চিঠিতে সই করেছিলেন।  এবার মালা রায়ও বিদ্রোহী শিবিরের যোগ দেওয়ায় আর মাত্র কয়েকজন হলেই ২০ জনের শিবির সম্পূর্ণ হয়ে যাবে।

মালা রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দিনের সঙ্গী। মূলত মমতাপন্থী তৃণমূল শিবিরের অংশ হিসেবেই দেখা হচ্ছিল মালাকে। কিন্তু যাবতীয় জল্পনা তৈরি হয়, যখন মঙ্গলবার বিকেলেই স্বামী নির্বেদ রায় সহ সপরিবারে দিল্লি যান মালা রায়। আজ তিনি বিদ্রোহী শিবিরে সই করেছেন বলে খবর। কলকাতার মেয়র পদে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে পুরসভার চেয়ারপার্সন হিসেবে মালা রায় জানান, তিনি ১৯ জুন পুরসভার অধিবেশন ডেকেছেন। 

রাজ্যসভাতেও ভেঙে যাচ্ছে তৃণমূল কংগ্রেস

অন্যদিকে রাজ্যসভাতেও ভেঙে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সুখেন্দুশেখর রায় ও সুস্মিতা দেব ইস্তফা দিয়েছেন। কোয়েল মল্লিককে ঘিরে জল্পনা চললেও তিনি এখনও পর্যন্ত ইস্তফা দেননি বলেই খবর। আরও কয়েকজন রাজ্যসভার সাংসদও নাকি ইস্তফা দেওয়ার অপেক্ষায়। 

Advertisement

POST A COMMENT
Advertisement