Weather Forecast Today: সাতসকালেই কুয়াশা আচ্ছন্ন কলকাতা, আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?

Today Rain Forecast: রাজ্যজুড়ে নামল তাপমাত্রার পারদ। রবিবার শহর কলকাতায় ভোরের দিকে দেখা গেল কুয়াশার চাদর! পাশাপাশি এদিন আকাশ মেঘলা থাকারও সম্ভাবনা রয়েছে।

Advertisement
সাতসকালেই কুয়াশা আচ্ছন্ন কলকাতা, আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?সাতসকালেই কুয়াশা আচ্ছন্ন কলকাতা
হাইলাইটস
  • রবিবার সকালে হালকা কুয়াশার আস্তরণ দেখল শহর।
  • সকাল ৭টা পর্যন্ত স্পষ্টই কুয়াশা লক্ষ্য করা গিয়েছে শহরে।
  • আজ রাজ্যজুড়ে আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।

পুজোর বাকি আর হাতেগোনা ঠিক ১২ দিন। তার আগেই নামল শহরের তাপমাত্রা। এমনকি রবিবার সকালে হালকা কুয়াশার আস্তরণ দেখল শহর। সকাল ৭টা পর্যন্ত স্পষ্টই কুয়াশা লক্ষ্য করা গিয়েছে শহরে। বিশেষ করে বাইপাস সংলগ্ন এলাকায় সকাল ৬টার দিকে দৃশ্যমানতা ছিল অনেক কম। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ দিনের বেশির ভাগ সময় মেঘলাই থাকতে পারে শহরের আকাশ। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যজুড়ে আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

IMD জানাচ্ছে, রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল রয়েছে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় অতি হালকা বৃষ্টি হতে পারে। তবে  বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বাকি জেলাগুলিতে দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

POST A COMMENT
Advertisement