Women Toll Free Helpline No.: মহিলাদের জন্য বিরাট পদক্ষেপ, ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু CM শুভেন্দুর

পশ্চিমবঙ্গের প্রতিটা থানায় চালু হল সাইবার হেল্পডেস্ক। সাইবার জালিয়াতি হলে ১৯৩০ নম্বরে ফোন করা যাবে। মুখ্যমন্ত্রী বলেন সাইবার জালিয়াতি মহামারীর আকার নিয়েছে। সাইবার অপরাধ দমনে একযোগে কাজ করবে কেন্দ্র-রাজ্য। 

Advertisement
মহিলাদের জন্য বিরাট পদক্ষেপ, ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু CM শুভেন্দুরসাইবার হেল্পলাইন ও মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর চালু

কলকাতায় মহিলাদের নারী নিরাপত্তা থেকে সাইবার জালিয়াতিতে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য সরকার। মহিলারা রাতদুপুরে বিপদে পড়লে এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি সাইবার জালিয়াতির শিকার হলেও নতুন টোল ফ্রি নম্বরে অভিযোগ জানানো যাবে। পুলিশ 'গোল্ডেন আওয়ার'-র মধ্যে ব্যবস্থা নেবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরজি কর কাণ্ডের পর কলকাতায় নারী নিরাপত্তা ও সুরক্ষায় জোর রাজ্য সরকারের। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে পুলিশের সাইবার হেল্প ডেস্ক, নারী সুরক্ষা এবং পুলিশ পরিকাঠামোর আধুনিকীকরণ-সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দুর্গা স্কোয়াড বাহিনীর উদ্বোধন করেন।

সাইবার হেল্পডেস্ক নম্বর চালু
পশ্চিমবঙ্গের প্রতিটা থানায় চালু হল সাইবার হেল্পডেস্ক। সাইবার জালিয়াতি হলে ১৯৩০ নম্বরে ফোন করা যাবে। মুখ্যমন্ত্রী বলেন সাইবার জালিয়াতি মহামারীর আকার নিয়েছে। সাইবার অপরাধ দমনে একযোগে কাজ করবে কেন্দ্র-রাজ্য। 

চালু মহিলা হেল্পলাইন
নারী নিরাপত্তার কথা মাথায় রেখে চালু মহিলা হেল্পলাইন। মুখ্যমন্ত্রী জানান, পুজোর আগেই রাজ্যের প্রত্যেক থানায় একটি করে গাড়ি দেওয়া হবে৷ ১১২ নম্বরে ফোন করলে পুলিশের ওই গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে৷ প্রত্যেক মহকুমায় একটি করে মহিলা থানাও চালু করা হবে৷ মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে দুর্গা স্কোয়াড এবং মহিলা পুলিশকর্মীদের নিয়ে রানি শিরোমনি ও মাতঙ্গিনী হাজরার নামে দুটি ব্যাটেলিয়নও তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ দুর্গা স্কোয়াডে মহিলাদের দেখা যাবে লাল বুলেটে ঘুরতে।

দুর্গা স্কোয়াডও হবে এক মাসের মধ্যে। দুর্গা স্কোয়াড বাহিনী চলবে একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে। ২১৩ টি নতুন মোটরসাইকেল দেওয়া হচ্ছে মহিলা পুলিশদের। রাজ্যের ৫০০টি থানায় চালু হলো মহিলা হেল্পডেস্ক। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশ থাকবে এই হেল্প ডেস্কে।  

POST A COMMENT
Advertisement