Kolkata Police Women OC: ১৬ বছর পর কলকাতার দুই থানার দায়িত্বে মহিলা ওসি, চিনে নিন ২ অফিসারকে

এবার মহিলাদের সহায়তায় কলকাতা পুলিশের রেগুলার থানায় আনা হল ২ মহিলা ওসি-কে। কোন কোন থানায় কারা দায়িত্ব নিলেন?

Advertisement
১৬ বছর পর কলকাতার দুই থানার দায়িত্বে মহিলা ওসি, চিনে নিন ২ অফিসারকেরূপা সিং ও চামেলি মুখোপাধ্যায়
হাইলাইটস
  • কলকাতা পুলিশের রেগুলার থানায় আনা হল ২ মহিলা ওসি-কে
  • কোন কোন থানায় কারা দায়িত্ব নিলেন তাঁরা?
  • কারা এই অফিসাররা? চিনে নিন তাঁদের

ধর্ষণে অভিযুক্তের এনকাউন্টার হয়েছে সম্প্রতি। মহিলাদের উপর অত্যাচার নিয়ে যে জিরো টলারেন্স নীতি বাস্তবেই অবলম্বন করা হবে, তা কার্যত বুঝিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার। আরও একটি পদক্ষেপ হিসেবে এবার মহিলাদের সহায়তায় কলকাতা পুলিশের রেগুলার থানায় আনা হল ২ মহিলা ওসি-কে। কোন কোন থানায় কারা দায়িত্ব নিলেন? 

পালাবদলের পর লালবাজারেও একাধিক রদবদল হয়েছে। নারী ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের অন্দরেও। দীর্ঘদিন পর এবং মহিলা ওসি পেল কলকাতার ২ রেগুলার থানা। গত ১৫ বছরে কেবলমাত্র মহিলা থানাতেই মহিলা ওসি দেখা গিয়েছে। 

কোন কোন থানায় মহিলা ওসি?
সরশুনা থানার ওসি পদে এলেন রূপা সিং। তিনি আগে টালিগঞ্জ মহিলা থানার ওসি ছিলেন। এছাড়া সিঁথি থানার ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। তিনি ছিলেন উল্টোডাঙা মহিলা থানার ওসি। বৃহস্পতিবারই কলকাতা পুলিশের ৩৩টি থানার ইন্সপেক্টর পদে বদল আনা হয়। সেখানেই এই চমকের ঘোষণা করেন নগরপাল। 

উল্লেখ্য, এর আগে শেষবার কোনও মূল থানায় মহিলা ওসি দেখা গিয়েছিল ২০১০ সালে, বাম আমলে। নর্থ পোর্ট থানার দায়িত্বে সে সময়ে ছিলেন দেবশ্রী চট্টোপাধ্যায়। ১৬ বছর পর আবারও মূল ২টি থানা পেল মহিলা ওসি। 

ইতিমধ্যেই প্রতিটি থানায় হেল্প ডেস্ক চালু হয়েছে মহিলাদের জন্য। সেখানে মহিলা অফিসারদের কী দায়িত্ব থাকবে, তা নিয়ে প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়েছে। মহিলাদের যাতে কোনও অবস্থাতেই এক থানা থেকে অন্য থানায় ঘুরতে না হয়, তার জন্য এই উদ্যোগ।

ভোটের ঠিক আগে কলকাতায় ‘পিঙ্ক বুথ’ এবং ‘শাইনিং’ নামের দুই উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

POST A COMMENT
Advertisement