অগাস্টেই UCC বিল, খসড়া পর্যালোচনায় ৯ জনের কমিটি, সদস্য কারা?

এক মাসের মধ্যেই আসছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। তার আগে বিলের খসড়া পর্যালোচনা করার জন্য তৈরি করা হল ৯ সদস্যের একটি কমিটি। এই কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। এছাড়া আর কারা রয়েছেন?

Advertisement
অগাস্টেই UCC বিল, খসড়া পর্যালোচনায় ৯ জনের কমিটি, সদস্য কারা?লিভ ইন রিলেশনশিপ
হাইলাইটস
  • অগাস্টের আসছে অভিন্ন দেওয়ানি বিধি বিল
  • তৈরি করা হল ৯ সদস্যের একটি কমিটি
  • কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উদ্যোগী রাজ্য সরকার। এই মর্মে এবার ৯ সদস্যের একটি কমিটি তৈরি করল শুভেন্দু অধিকারী সরকার। এই কমিটির সদস্যরা অভিন্ন দেওয়ার বিধি বিলের খসড়া পর্যালোচনা করবেন।
 
এই কমিটির নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাই। আগামী অগাস্ট মাসের বিধানসভা অধিবেশনের সময়ে এই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে রাজ্য। 

পশ্চিমবঙ্গ সরকার ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code বা UCC) নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে শনিবার। সেখানে জানানো হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৪৪-এ বর্ণিত রাষ্ট্র পরিচালনার নীতির অধীনে নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকার ইতিমধ্যেই ‘The Uniform Civil Code, West Bengal, 2026’ নামে একটি খসড়া বিল তৈরি করা হয়েছে। এই বিলের উদ্দেশ্য হল, রাজ্যের সমস্ত বাসিন্দার জন্য ধর্ম, বিশ্বাস বা সম্প্রদায় নির্বিশেষে ব্যক্তিগত দেওয়ানি আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে একটি বিস্তৃত আইনি কাঠামো গড়ে তোলা। এর আওতায় বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল-সংক্রান্ত উত্তরাধিকার সহ ব্যক্তিগত দেওয়ানি আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে।

বিষয়টির ব্যাপকতা ও জটিলতার কথা বিবেচনা করে খসড়া বিলটির বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা প্রয়োজন বলে রাজ্যপালের কাছে জানিয়েছে রাজ্য সরকার। 

এর পরিপ্রেক্ষিতে, গত ২ জুলাই রাজ্য মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে রাজ্যপাল অবিলম্বে কার্যকর হওয়ার ভিত্তিতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটি ‘The Uniform Civil Code, West Bengal, 2026’ শীর্ষক খসড়া বিলটি পরীক্ষা ও পর্যালোচনা করবে।

কমিটির সদস্য কারা? 
> বিচারপতি (অবসরপ্রাপ্ত) রঞ্জনা প্রকাশ দেসাই — চেয়ারপার্সন
> তথাগত রায় (মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল) 
> দুষ্যন্ত নারিয়ালা (IAS, রেসিডেন্ট কমিশনার) 
> শত্রুঘ্ন সিং (অবসরপ্রাপ্ত IAS)
> সংঘমিত্রা ঘোষ (IAS, পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব) 
> ড. রত্না ভট্টাচার্য (অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রাক্তন বিভাগীয় প্রধান, নৃতত্ত্ব বিভাগ, বাগবাজার বঙ্গবাসী কলেজ)
> গোপালচন্দ্র মিশ্র (গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রাক্তন ডিন এবং সংস্কৃত রবিশাস্ত্রী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক)
> ওসমান গনি মল্লিক (কলকাতা হাইকোর্টের আইনজীবী)
> নির্মাল্য ভট্টাচার্য (প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রাক্তন ন্যাশনাল জয়েন্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর এবং প্রাক্তন জয়েন্ট জেনারেল সেক্রেটারি)

Advertisement

 

POST A COMMENT
Advertisement