31 May Vidyasagar Bridge Close: রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল? জানাল কলকাতা পুলিশ

আগামী রবিবার (৩১ মে) ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-তে বন্ধ থাকবে যান চলাচল। কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্যই আবার যান চলাচল বন্ধ করা হচ্ছে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে কোনও যান চলাচল করতে পারবে না।

Advertisement
রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল? জানাল কলকাতা পুলিশকতক্ষণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু?

আগামী রবিবার (৩১ মে) ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-তে বন্ধ থাকবে যান চলাচল। কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্যই আবার যান চলাচল বন্ধ করা হচ্ছে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর  সেতুতে কোনও যান চলাচল করতে পারবে না।

সরকারি সূত্রে খবর, সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত পরিকাঠামো পরীক্ষা করার কাজ চলবে এই সময়ের মধ্যে। সেই কারণেই যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদল-সহ একাধিক মেরামতির কাজ করা হবে। সেই কারণেই এই সময়ের জন্য সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই রবিবার সকালে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সেদিন যাত্রী ও গাড়িচালকদের বাড়তি সময় হাতে নিয়ে বেরনোর অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই সেতু বন্ধ থাকার কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী গাড়ি ঘুরপথে চলাচল করবে।

হুগলির রিভার ব্রিজ কমিশনার্সের অধীনে দ্বিতীয় হুগলি সেতুর Cable বদলের কাজ চলছে অনেকদিন ধরেই। সঙ্গে সেতুর বিয়ারিং ও বার প্রতিস্থাপনের কাজও চলছে। সময়সাপেক্ষ এই কাজ। কলকাতা ও হাওড়ার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতু অন্যতম ব্যস্ত সেতু হওয়ায় সপ্তাহের কর্মব্যস্ত দিনে তা বন্ধ রেখে কাজ করা সম্ভব নয়। তাই সাধারণত রবিবারই এই কাজ করা হয়। এর আগেও একাধিক রবিবার কখনও ৯ ঘণ্টা, কখনও আবার ১৭ ঘণ্টা বন্ধ রেখে কাজ হয়েছে।

 

কোনপথে চলবে গাড়ি?
রবিবার যে ৮ ঘণ্টা ব্রিজের মেরামতির কাজ চলবে, সেই সময়ে ঘুরপথে গাড়ি চলাচল করবে। জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত গাড়িকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে দেওয়া হবে। টার্ফ ভিউ থেকে গাড়িগুলি হেস্টিংস ক্রসিং হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে। রয়েছে অপর একটি পথও। হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে গিয়ে খিদিরপুর রোড ধরেও গাড়ি চলাচল করবে। খিদিরপুর রোড ধরে জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা গাড়িগুলিকে বিদ্যাসাগর সেতুতে উঠতে না দিয়ে ১১ ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। হেস্টিংস থেকে গাড়িগুলি স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যাবে। খিদিরপুরের দিক থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড ধরে যে সব গাড়ি আসবে, তাদের বিদ্যাসাগর সেতুতে উঠতে দেওয়া হবে না। হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে। খিদিরপুর রোড দিয়ে যে সমস্ত গাড়ি ঘোড়াপাসের কাছে Y পয়েন্টের র‍্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাবে, সেই গাড়িগুলিকে ১১ ফারলং গেট থেকে রেড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসেই  রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ। সেই মতোই জারি করা হয় প্রশাসনিক বিজ্ঞপ্তি। যদিও সেই বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই কলকাতা পুলিশের তরফে পুনরায় আরেকটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, নির্ধারিত দিনে রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে না, ফলে বিদ্যাসাগর সেতু পুরোপুরি খোলা থাকবে। প্রশাসনিক সূত্রের খবর, ১৯৯২ সালে উদ্বোধনের পর থেকে সেতু রক্ষণাবেক্ষণের কাজ হলেও, সেতুর ঝুলন্ত কেব্‌ল বদলানোর কাজ কখনও হয়নি। এখন সেই কাজই চলছে। বিদ্যাসাগর সেতুকে ধরে রেখেছে মোট ১৫২টি কেব্‌ল। 

POST A COMMENT
Advertisement