Durga Puja VHP Guidelines: পুজোয় কী করবেন, কী করবেন না? বাঙালিকে যা যা শেখাতে চাইছে VHP

এবারের দুর্গাপুজোয় অনেক কিছুর পরিবর্তন চাইছে বিশ্ব হিন্দু পরিষদ। তাদের বক্তব্য, সনাতনী ঐতিহ্য মেনে পুজো করতে হবে। থিমের নামে ডিমের প্যান্ডেল চলবে না। একইসঙ্গে তারা চাইছেন কুমোরটুলিতে বন্ধ হোক ফটোশ্যুট। আর কী কী নিদান?

Advertisement
 পুজোয় কী করবেন, কী করবেন না? বাঙালিকে যা যা শেখাতে চাইছে VHPদুর্গাপুজো নিয়ে কী কী নিদান বিশ্ব হিন্দু পরিষদের
হাইলাইটস
  • সনাতনী ঐতিহ্য মেনে পুজো করতে হবে
  • থিমের নামে ডিমের প্যান্ডেল চলবে না
  • বিশ্ব হিন্দু পুরিষদ পুজো নিয়ে আর কী কী নিদান দিয়েছে?

দুর্গাপুজোর মণ্ডপের আশপাশে এবার থেকে আর কোনও আমিষ খাবার মিলবে না? রাজ্যে পালাবদলের পর এটাই প্রথম দুর্গোৎসব। কিন্তু পুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) গাইডলাইনে শোরগোল পড়ে গিয়েছে। তবে কি পুজোর পুরনো ছবি আর দেখা যাবে না বাংলায়? কী কী বিষয় নিয়ে আপত্তি রয়েছে VHP-র?

থিম প্যান্ডল হবে না? 
বিশ্ব হিন্দু পরিষদের মার্গ দর্শকমণ্ডলীর সদস্য নির্গুণানন্দ ব্রহ্মচারী জানিয়েছেন, শিল্পের সঙ্গে তাঁদের কোনও শত্রুতা নেই। তবে ‘আর্ট’-এর নামে যা খুশি তা-ই চালিয়ে দেওয়া সহ্য করা হবে না। তাঁর সাফ কথা, থিমের নাম করে ডিমের প্যান্ডেল চলবে না। সনাতনী ভাবধারা বজায় রেখে দেশের ঐতিহ্যবাহী মন্দিরের আদলে মণ্ডপ হলে আপত্তি নেই, কিন্তু যে সমস্ত উপকরণ কিংবা সামগ্রীর সঙ্গে পুজোর সম্পর্ক নেই সেই দিয়ে থিমে আপত্তি রয়েছে VHP-র। 

বিধাবা শাড়ি!
সাবেকী প্রতিমা ছাড়াও থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুর্গা প্রতিমা দেখতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছে বাঙালি। আর সেখানেই আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের। নির্গুণানন্দ জানিয়েছেন, সাবেকিয়ানার চৌকাঠে হাত-পা বেঁধে রাখা উদ্দেশ্য নয়, আধুনিকতা থাকতেই পারে। তবে মূর্তির মধ্যে যেন ‘মাতৃত্ব’ ও ‘শালীনতা’ বজায় থাকে। রণংদেহী দুর্গাকে ‘বিধবা শাড়ি’ পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া কিংবা দশ হাতের অস্ত্র কেড়ে নিয়ে আজব কিছু গুঁজে দেওয়ার মতো ‘শিল্প রসিকতা’ একদমই বরদাস্ত করা হবে না।

আমিষ বন্ধ!
VHP নেতারা দুর্গাপুজো আয়োজকদের পুজো মণ্ডপে আমিষ খাবার পরিবেশ করা থেকে বিরত থাকতে আবেদন করেছেন। নির্গুণানন্দ বলেছেন, 'প্রতিমার পবিত্রতা রক্ষা রা এবং প্যান্ডেলের ভিতরে ও চারপাশে শুচিতা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা সনাতনীদের কর্তব্য।' VHP আরও ইঙ্গিত দিয়েছে, পুজো কমিটিগুলি যদি প্রতিমার পবিত্রতা রক্ষায় পদক্ষেপ না নেয়, তবে সংগঠনটিকে হস্তক্ষেপ করতে হবে। 'ধর্ম যার যার, উৎসব সবার', এই স্লোগানের বিরোধিতা করে VHP। 

কার্নিভ্যাল কি হবে?
‘Show off’ নয়, দুর্গাপুজোয় সনাতনী ও প্রাচীন ঐতিহ্য বং শাস্ত্রসম্মত নিয়মকানুন মেনে চলার উপর জোর দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। নির্গুণানন্দ মহারাজ আরও বলেন, 'পুজোর কার্নিভাল হলেও সেটা বিসর্জনের দিনই হওয়া উচিত।'

Advertisement

দেবীপক্ষের আগে উদ্বোধন নয়
পূর্বের সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেত মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন করতে। এই নিয়ে একাধিকবার আপত্তিও তুলেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার BJP সরকারের আমলে যে এমনটা আর হবে না, সে কথা স্পষ্ট হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্যেই। নির্গুণানন্দ বলেন, 'চক্ষুদান বা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন নয়। বোধন আর উদ্বোধনে পার্থক্য আছে। প্রতিপদ অর্থাৎ দেবীপক্ষের পর থেকে পুজো শুরু হওয়া উচিত।' হিন্দু শাস্ত্র মেনে ঐতিহ্যের পুজো পালন হোক, এমনটাই চাইছে VHP। 

কুমোরটুলি ফটোশ্যুটে আপত্তি 
কুমোরটুলিতে মাতৃ মূর্তি তৈরি করার সময় ফটোশ্যুট না করার আবেদনও জানানো হয় বিশ্ব হিন্দু পরিষদ।

 

POST A COMMENT
Advertisement