Water Taxi: এবার রাজ্যে ২ রুটে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি, কোন কোন এলাকায় চলবে? জানালেন মন্ত্রী অর্জুন

রাজ্যে চালু হতে চলেছে ওয়াটার ট্যাক্সি। সড়ক পথের চাপ কমাতে,যানজট এড়াতে প্রথমে ২ রুটে চালু হবে এই পরিষেবা। কোন কোন রুটে চলবে ওয়াটার ট্যাক্সি?

Advertisement
এবার রাজ্যে ২ রুটে চালু হচ্ছে ওয়াটার ট্যাক্সি, কোন কোন এলাকায় চলবে? জানালেন মন্ত্রী অর্জুনওয়াটার ট্যাক্সি
হাইলাইটস
  • চালু হতে চলেছে ওয়াটার ট্যাক্সি
  • কোন কোন রুটে চলবে ওয়াটার ট্যাক্সি?
  • ২ রুট ঘোষণা মন্ত্রী অর্জুন সিংয়ের

এবার রাজ্যে চালু হতে চলেছে ওয়াটার ট্যাক্সি। সড়ক পথের চাপ কমাতে,যানজট এড়াতে প্রথমে ২ রুটে এই পরিষেবা শুরু হবে। একটি ব্যারাকপুর থেকে বাবুঘাট এবং অপরটি বাবুঘাট থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত। সঙ্গে দূরপাল্লার ভেসেল চালানোর কথাও ঘোষণা করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। 

শুক্রবার ভাটপাড়ার গোলঘর পার্কে খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন সিং। তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম ২ রুটে ওয়াটার ট্যাক্সি চালুর কথা জানান। 

এ দেশে কেরলমের কোচিতে প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছিল। তার সাফল্য দেখে এরপর কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেছিল ভারতের ১৮টি শহরে এই পরিষেবা শুরু করা হবে। এর মধ্যে গুয়াহাটি, শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজে প্রথম দফায় ওয়াটার মেট্রো চালু হওয়ার কথা। তালিকায় রয়েছে তেজপুর, ডিব্রুগড়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন কলকাতাতেও ওয়াটার মেট্রো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। 

জলপথে যাতায়াতের দীর্ঘ ঐতিহ্য রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। গঙ্গা এবং তার শাখানদীগুলিকে ঘিরে বহু মানুষের দৈনন্দিন যাতায়াত নির্ভরশীল। ফলে ওয়াটার মেট্রো চালু হলে শহরের যানজট কমানোর পাশাপাশি বিকল্প গণপরিবহণ ব্যবস্থাও শক্তিশালী হবে বলে মনে করছে প্রশাসন।

এই যানগুলির সুবিধা কী কী?

পরিবেশবান্ধব ব্যাটারি ও ইলেকট্রিক হাইব্রিড জলযান। নির্দিষ্ট জেটি বা টার্মিনাল থেকে নিয়মিত চলাচল করে। স্মার্ট কার্ড এবং কিউআর কোড টিকিটের সুবিধা থাকে। সড়কপথের উপর যাতায়াতের চাপ কমানোই মূল উদ্দেশ্য।

    POST A COMMENT
    Advertisement