WB Govt Holiday List: রাজ্য সরকারি কর্মীদের আগামী বছর দুর্গাপুজোয় টানা ১৬ দিন ছুটি, তালিকা প্রকাশ নবান্নের

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। সরকারি কর্মীদের আগামী বছরের দুর্গাপুজোর ছুটির তালিকা শুনলে চমকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে বেসরকারি সংস্থার কর্মীদের। দ্বিতীয় থেকে টানা ছুটি দশমী পর্যন্ত। ৭ অক্টোবর সোমবার চতুর্থী।

Advertisement
রাজ্য সরকারি কর্মীদের আগামী বছর দুর্গাপুজোয় টানা ১৬ দিন ছুটি, তালিকা প্রকাশ নবান্নেরফাইল ছবি।
হাইলাইটস
  • ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন।
  • সরকারি কর্মীদের আগামী বছরের দুর্গাপুজোর ছুটির তালিকা শুনলে চমকে যাওয়ার মতো অবসরকারি কর্মীদের আগামী বছরের দুর্গাপুজোর ছুটির তালিকা শুনলে চমকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে বেসরকারি সংস্থার কর্মীদের।স্থা হচ্ছে বেসরকারি সংস্থার কর্মীদের।

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। সরকারি কর্মীদের আগামী বছরের দুর্গাপুজোর ছুটির তালিকা শুনলে চমকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে বেসরকারি সংস্থার কর্মীদের। দ্বিতীয় থেকে টানা ছুটি দশমী পর্যন্ত। ৭ অক্টোবর সোমবার চতুর্থী। ১২ অক্টোবর দশমী শনিবার। তার আগে দ্বিতীয়া ও তৃতীয়া যথাক্রমে শনিবার ও রবিবার। আবার একাদশীও পড়েছে রবিবার।

৭ অক্টোবর সোমবার চতুর্থী। ১২ অক্টোবর দশমী শনিবার। ১৩ তারিখ এমনিই রবিবার। ১৪ ও ১৫ অক্টোবর ছুটি। ১৬ তারিখ থেকে আবার তিনদিন অর্থাৎ ১৮ তারিখ পর্যন্ত লক্ষ্মীপুজোর ছুটি। ১৮ তারিখ শুক্রবার। এরপর আবার শনিবার রবিবার ছুটি। অর্থাৎ টানা ১৬ দিন ছুটি।

অন্যদিকে, আগামী বছর পুজো-পার্বন, মনীষীদের জন্মদিন মিলিয়ে প্রায় দেড় মাস ছুটি থাকবে রাজ্য সরকারি অফিস এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। পুরসভা, পঞ্চায়েতগুলিও সেই ক্যালেন্ডারই মেনে চলবে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল নবান্ন। এ ছাড়া সাপ্তাহিক শনি ও রবিবারের ছুটি তো থাকছেই।

২০২৪ সালে দুর্গাপুজোর ছুটি শুরু হয়ে যাবে চতুর্থীর দিন থেকেই। চতুর্থী হল সোমবার। তার আগে শনিবার ও রবিবার এমনিই সাপ্তাহিক ছুটি। ফলে ৫ অক্টোবর দ্বিতীয়ার দিন থেকে পুজোর ছুটি কার্যত শুরু হয়ে যাবে। আবার লক্ষ্ণী পুজো হল ১৬ অক্টোবর। কিন্তু লক্ষ্ণী পুজোর জন্য অতিরিক্ত আরও দু’দিন ছুটি থাকবে। অর্থাৎ ১৯ অক্টোবর পুজোর পর সরকারি অফিস খুলবে। মানে পুজোতে টানা ২ সপ্তাহ ছুটির সুযোগ পাবেন সরকারি কর্মচারী।


হিসাবমতো ন্যাশনাল ইম্পর্ট্যান্স আইন তথা এনআই অ্যাক্টে ২০২৪ সালে ছুটি থাকবে ২২ দিন। সেই সঙ্গে রাজ্য সরকারের ছুটি থাকবে ২৩ দিন। অর্থাৎ জরুরি পরিষেবা ব্যতিরেকে বছরে মোট ৪৫ দিন ছুটি থাকবে রাজ্য সরকারি দফতরগুলি।

 

POST A COMMENT
Advertisement