WBJEE Result 2026 : রাজ্য জয়েন্টের ফল প্রকাশের তারিখ ঘোষণা, কোন লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে রেজাল্ট?

পরীক্ষার ফলাফল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইট www.jeeb.nic.in ও www.wbjeeb.in -এর মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা। তাঁরা তাঁদের র‌্যাঙ্ক কার্ড ১৮ জুন বিকেল ৪টে থেকে ডাউনলোড করতে পারবেন।

Advertisement
রাজ্য জয়েন্টের ফল প্রকাশের তারিখ ঘোষণা, কোন লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে রেজাল্ট? বৃহস্পতিবারই WBJEE-র ফলাফল
হাইলাইটস
  • এবারের WBJEE-তে মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন
  • ২৬৭ পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছিল পরীক্ষা

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফলের তারিখ জানাল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ড। বুধবার তাদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বৃহস্পতিবার অর্থাৎ ১৮ জুন ফলাফল প্রকাশ করা হবে। দুপুর দেড়টা নাগাদ সল্টলেকের 'রূপান্ন ভবন' থেকে সেই ফল সামনে আনা হবে। 

পরীক্ষার ফলাফল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সরকারি ওয়েবসাইট www.jeeb.nic.in ও www.wbjeeb.in -এর মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা। তাঁরা তাঁদের র‌্যাঙ্ক কার্ড ১৮ জুন বিকেল ৪টে থেকে ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে। 

চলতি বছরের মে মাসের ২৪ তারিখ প্রথম পত্রের ১০০ নম্বরের অঙ্কের পরীক্ষা ও দ্বিতীয় পত্রে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা হয়েছিল দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত হয়েছিল। 

এবারের WBJEE-তে মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন। ২৬৭ পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছিল পরীক্ষা। 

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচারের মতো স্নাতক কোর্সে ভর্তি হওয়া যায় এই পরীক্ষাতে RANK করেই। পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। অবশেষে সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে বৃহস্পতিবার।

POST A COMMENT
Advertisement