আলুর দাম ও সংরক্ষণ নিয়ে আলোচনা, কৃষি বিপণন দফতরে বৈঠক দিলীপের

মঙ্গলবার কৃষি বিপণন দফতরে বৈঠক করেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠক শেষে তিনি জানান, কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে আলু বিপণন, রাজ্যের বাইরে আলু পাঠানোর ব্যবস্থা এবং হিমঘর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Advertisement
আলুর দাম ও সংরক্ষণ নিয়ে আলোচনা, কৃষি বিপণন দফতরে বৈঠক দিলীপের দিলীপ ঘোষ।-ফাইল ছবি
হাইলাইটস
  • মঙ্গলবার কৃষি বিপণন দফতরে বৈঠক করেন মন্ত্রী দিলীপ ঘোষ।
  • বৈঠক শেষে তিনি জানান, কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে আলু বিপণন, রাজ্যের বাইরে আলু পাঠানোর ব্যবস্থা এবং হিমঘর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মঙ্গলবার কৃষি বিপণন দফতরে বৈঠক করেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠক শেষে তিনি জানান, কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে আলু বিপণন, রাজ্যের বাইরে আলু পাঠানোর ব্যবস্থা এবং হিমঘর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'দায়িত্ব হাতে নিয়েছি, সবই এখন প্রাথমিক স্তরে রয়েছে। ধীরে ধীরে সব কাজ হবে। প্রতিটি দফতরকেই সময় দেব। যেখানে কাজের পরিমাণ বেশি, সেখানে বেশি গুরুত্ব দিয়েই কাজ করতে হবে।'

উল্লেখ্য, ভোটের আগেও প্রচারে বাজারে আলুর দর ও সবজির দাম নিয়ে সরব ছিলেন দিলীপ ঘোষ। তখন তিনি দাবি করেছিলেন, আলু ছাড়া অন্যান্য সবজির দাম এতটাই বেশি যে সাধারণ মানুষের পক্ষে বাজার করা কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে আলুর দাম নিয়েও তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করেছিলেন।

তিনি বলেছিলেন, 'সবজির দাম বাড়লেও আলুর বাজার ঠিকমতো বাড়ছে না। সরকার বাইরের রাজ্যে আলু যেতে দিচ্ছে না, এমনকি আলু পচে গেলেও বিক্রি করতে দিচ্ছে না। ফলে ৬-৭ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, এতে কৃষকেরা কীভাবে লাভ পাবেন?'

এবার দায়িত্ব পাওয়ার পর কৃষি বিপণন দফতরে আলু সংক্রান্ত সমস্যাগুলির সমাধানেই জোর দিচ্ছেন তিনি।

 

POST A COMMENT
Advertisement