Weather Update: শীতের শেষ রেশটুকুও থাকবে না, কত ডিগ্রি চড়বে? ৭ দিনের পূর্বাভাস

বাংলা থেকে শীত কার্যত বিদায় নিতে শুরু করেছে। ভোর কিংবা রাত, আগের মতো আর কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে না। আবহাওয়ার পরিবর্তিত ছবিই ইঙ্গিত দিচ্ছে, সোয়েটার-চাদর গুছিয়ে রাখার সময় এসে গিয়েছে।

Advertisement
শীতের শেষ রেশটুকুও থাকবে না, কত ডিগ্রি চড়বে? ৭ দিনের পূর্বাভাস
হাইলাইটস
  • বাংলা থেকে শীত কার্যত বিদায় নিতে শুরু করেছে। ভোর কিংবা রাত, আগের মতো আর কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে না।
  • আবহাওয়ার পরিবর্তিত ছবিই ইঙ্গিত দিচ্ছে, সোয়েটার-চাদর গুছিয়ে রাখার সময় এসে গিয়েছে।

বাংলা থেকে শীত কার্যত বিদায় নিতে শুরু করেছে। ভোর কিংবা রাত, আগের মতো আর কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে না। আবহাওয়ার পরিবর্তিত ছবিই ইঙ্গিত দিচ্ছে, সোয়েটার-চাদর গুছিয়ে রাখার সময় এসে গিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কার, বাতাস শুষ্ক। ধীরে ধীরে বাড়বে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে শীতের শেষ রেশটুকুও অনেকটাই মিলিয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

কলকাতায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে আগামী সপ্তাহে তা বেড়ে ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। ফলে দুপুরের পর থেকেই গরমের আমেজ স্পষ্ট হবে মহানগরে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রায় একই চিত্র। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সকালে হালকা কুয়াশা বা শিশিরের আবেশ থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। সকাল ৮টা-৯টার মধ্যেই মিলিয়ে যাবে শীতের ছাপ।

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১.৫ ডিগ্রিতে। উত্তরবঙ্গের সমতল অঞ্চল মাঝিয়ানেও পারদ ছিল ১১.৮ ডিগ্রি। পাহাড়ে অবশ্য এখনও শীতের আমেজ টিকে রয়েছে, দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রিতে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

 

POST A COMMENT
Advertisement