Weather Update Today: এটা তো স্রেফ ট্রেলার, অগাস্টে বর্ষার 'বিধ্বংসী স্পেল' আসছে, IMD-র পূর্বাভাস

দুর্যোগ মাথায় করেই শুরু হয়েছে অগাস্ট মাস। আবহাওয়া দফতর জানাচ্ছে, প্রবল বর্ষার পিকচার অভি বাকি হ্যায়! বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুযায়ী, কোন কোন জেলায় বৃষ্টি হবে?

Advertisement
এটা তো স্রেফ ট্রেলার, অগাস্টে বর্ষার 'বিধ্বংসী স্পেল' আসছে, IMD-র পূর্বাভাস
হাইলাইটস
  • দুর্যোগ মাথায় করেই শুরু হয়েছে অগাস্ট মাস
  • বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ
  • কোন কোন জেলায় বৃষ্টি হবে?

তুমুল দুর্যোগ মাথায় করেই শুরু হয়েছে অগাস্ট মাস। তবে এটা কেবলমাত্র ট্রেলার। আবহাওয়া দফতর জানাচ্ছে, প্রবল বর্ষার পিকচার অভি বাকি হ্যায়!

তৈরি নিম্নচাপ
ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল তা বুধবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী বাংলাদেশের উপরে এই নিম্নচাপ রয়েছে। যেটি আরও শক্তি সঞ্চয় করে, গভীর নিম্নচাপে পরিণত হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিমে অগ্রসর হবে। 

এদিকে, মৌসম ভবন জানাচ্ছে, ১-১০ অগাস্টের মধ্যে ভারতে বৃষ্টি হবে ৮১.৬ মিলিমিটার। যা ৮৯.৮ মিলিমিটার স্বাভাবিকের থেকে খানিকটা কম। ফলত ৯ শতাংশ ঘাটতি এখনও চলছে। কিছু কিছু অংশে স্বাভাবিক এবং তার থেকে উপরেই বৃষ্টিপাত হয়েছে। তবে মধ্য, পশ্চিম এবং উত্তর ভারতে এখনও বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। 

স্বাভাবিক ৬৩.৮ মিলিমিটার থেকে বেড়ে দিল্লিতে এই সময়ের মধ্যে বৃষ্টি হয়েছে ১৫৭.৪ মিলিমিটার। বিহারেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গেও পর্যন্ত বৃষ্টি হয়েছে ১-১০ অগাস্টের মধ্যে। গুজরাত, ওড়িশা, কেরলম এবং গোয়াতেও স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। 

তবে পঞ্জাবে বৃষ্টির ঘাটতি রয়েছে ৩৮ শতাংশ, মহারাষ্ট্রে ৩৪ শতাংশ, অন্ধ্রপ্রদেশ এবং তেলিঙ্গানায় ২৮ শতাংশ, মধ্যপ্রদেশে ২৩ শতাংশ, রাজস্থানে ২০ শতাংশ এবং জম্মু-কাশ্মীর ও হিমাচলপ্রদেশেও স্বাভাবিকের নীচে রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ। 

নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে মধ্য এবং পূর্ব ভারতের সমস্ত রাজ্যেই ভারী বৃষ্টিপাত হবে।  

 

POST A COMMENT
Advertisement