Winter Forecast: দক্ষিণবঙ্গে পারদ নামল ১০ ডিগ্রিতে, শীতের নয়া ইনিংসের মেয়াদ কতদিন?

ভ্যালেন্টাইন উইক শুরু হতে না হতেই শহরের পারদ নিম্নমুখী। কলকাতার তাপমাত্রা কমল অনেকটাই। একইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। একইসঙ্গে উত্তরের জেলাগুলিতেও পারদ পতন হয়েছে। তবে শীতের এই ঝোড়ো ইনিংসের মেয়াদ আর কতদিন?

Advertisement
দক্ষিণবঙ্গে পারদ নামল ১০ ডিগ্রিতে, শীতের নয়া ইনিংসের মেয়াদ কতদিন? আবহাওয়ার খবর
হাইলাইটস
  • ভালবাসার মরশুমে শীতের কামব্যাক
  • কলকাতার তাপমাত্রা কমল অনেকটাই
  • শীতের এই ঝোড়ো ইনিংসের মেয়াদ আর কতদিন?

ফের নামল কলকাতার পারদ। নতুন করে শীতের আমেজ খুশি শহরবাসী। শনিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা আবারও নতুন করে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেল। ভালোবাসার মরশুমে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। 

তবে কেবলমাত্র কলকাতাই নয় দক্ষিণবঙ্গেও ফের শীতের দাপট। কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। যা উত্তরের কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রার সমান। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা অন্তত দুই ডিগ্রি করে কমতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। ফলে ঠান্ডা আরও বাড়বে। 

গত কয়েকদিন ধরে আবহাওয়ার প্যাটার্ন ছিল, দিনে রোদ আর রাতে শীত। সেই ধারা অবশ্য এখনও অব্যাত রয়েছে। সকালের দিকে দুই বঙ্গেই জারি ঘন কুয়াশার দাপট। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়ছে রোদের তেজ। ঠান্ডা খানিক উধাও হচ্ছে। তবে রাতের দিকে ফের শিরশিরানি ভাব। 

কলকাতায় কত তাপমাত্রা?
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছিল ১.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৪ দিন কলকাতায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। রাতের দিন শীতের আমেজ বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পে পরিমাণ সর্বাধিক ৭৮ শতাংশ এবং সর্বনিম্ন ৩৮ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজায় থাকবে শীতের আমেজ। আগামী সপ্তাহ শেষ হলেই দক্ষিণবঙ্গে এইরকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা কম। 

কোন জেলায় কত শীত?
শনিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা রাজ্যের মধ্যে শীতলতম। তারপর রয়েছে কালিম্পং। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১০। তবে কালিম্পংকে জোর টক্কর দিচ্ছে নদিয়ার কল্যাণী। সেখানেও এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.১ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১২ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, 

Advertisement

সপ্তাহান্তে আরও একটু বাড়বে শীতের আমেজ। রবিবার রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। 


 

 

POST A COMMENT
Advertisement