Weather Update: দিনে রোদ, রাতে শীত, চলতি সপ্তাহে ফের ২-৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিনে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে কুয়াশার দাপট। কলকাতার তাপমাত্রা কেমন থাকবে? মাঘ মাসে কী ফের কামব্যাক করবে শীত? রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট...

Advertisement
দিনে রোদ, রাতে শীত, চলতি সপ্তাহে ফের ২-৩ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাসআবহাওয়ার লেটেস্ট আপডেট
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা
  • দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা উত্তরবঙ্গে ঘন কুয়াশা
  • কলকাতায় তাপমাত্রা কত?

দিনের বেলায় চড়া রোদ আর রাতে শীত শীত ভাব। বঙ্গের আবহাওয়ার চিত্রটা এখন অনেকটা এরকম। লেপ-কম্বল-সোয়াটার এখনই আলমারিতে তুলে ফেলার সময় আসেনি। হাল্কা ঠান্ডার আমেজ বজায় রয়েছে। এ বছরের মতো পাত্তারি গোটানোর আগে তাই কিছুটা হলেও ছাপ ছেড়ে যেতে চাইছে শীত।  

মাঝে ২ দিন স্বাভাবিকের থেকে খানিকটা নীচে তাপমাত্রা নামলেও আর যে সাংঘাতিক পারদ পতনের সম্ভাবনা রয়েছে, তেমনটা বলছে না আবহাওয়া দফতর। পূর্বাভাস রয়েছে, আগামী ৭ দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বঙ্গে। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
বৃহস্পতিবার ভোর থেকে উত্তরবঙ্গের দু'এক জায়গায় ঘন কুয়াশা রয়েছে। আগামী ৫ দিন কুয়াশার দাপটও ফিকে হবে। রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরের জেলাগুলিতে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার দাপটে কমবে দৃশ্যমানতা। যান চলাচল নিয়ে সতর্ক করা হয়েছে। তবে দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত পরিস্কারই থাকবে। 

দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এখন আর সাংঘাতিক ভাবে পারদ পতনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ভোরের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় থাকবে কুয়াশার প্রভাব। তবে আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রাতের দিকে ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে তারপর আর নতুন করে পারদ পতনের কোনও পূর্বাভাস নেই। 

কলকাতায় তাপমাত্রা কত?
কনকনে শীতের কামব্যাকের সম্ভাবনা আর নেই কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 

 

POST A COMMENT
Advertisement