Weather Update: আজ-কাল ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রায় বড় হেরফের নেই

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বজ্রগর্ভ মেঘের প্রভাবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আরও কয়েকদিন ধরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
আজ-কাল ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রায় বড় হেরফের নেই
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বজ্রগর্ভ মেঘের প্রভাবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
  • অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আরও কয়েকদিন ধরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বজ্রগর্ভ মেঘের প্রভাবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আরও কয়েকদিন ধরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার দুপুর থেকে কলকাতা ও সংলগ্ন এলাকা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হলেও বিকেল পর্যন্ত তেমন বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিস্থিতি নেই। তাই আপাতত বড় ধরনের কালবৈশাখীর সম্ভাবনা কম। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি বিহার থেকে মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকলেও এখনও ভূপৃষ্ঠ খুব বেশি উত্তপ্ত হয়নি। সেই কারণেই শক্তিশালী বজ্রমেঘ তৈরি হচ্ছে না।

সোমবার দুপুর থেকে যেসব এলাকায় বজ্রমেঘ তৈরি হয়েছিল, সেসব জায়গার জন্য সতর্কবার্তাও জারি করা হয়। কলকাতা, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া এবং হুগলি জেলার কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছিল। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় কমলা সতর্কতা জারি করা হয়। অন্যদিকে বাকি জেলাগুলির জন্য ছিল হলুদ সতর্কতা। যদিও বিকেল পর্যন্ত আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ কেন্দ্রগুলিতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত নথিভুক্ত হয়নি। তবে ওই কেন্দ্রগুলির বাইরে কোথাও কোথাও বৃষ্টি হয়ে থাকতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

আজ মঙ্গলবার ও বুধবার পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলার কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর জেরে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ও সংলগ্ন জেলা ছাড়াও উত্তর দিনাজপুর ও মালদহ জেলার কিছু জায়গায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকবে। খুব বেশি ওঠানামার সম্ভাবনা নেই। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২.৩ ডিগ্রি বেশি।

Advertisement

 

POST A COMMENT
Advertisement