Weather Alert West Bengal : ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ-ব্যাপক বৃষ্টিও? পূর্বাভাস

সোমবার ঝড়ে লন্ডভন্ড হয়েছিল কলকাতা। কলকাতার একাধিক জায়গাতে গাছ ভেঙে পড়েছিল। সকাল থেকে দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিকেলে বা সন্ধেয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এমনকী দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ঝড় ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে।

Advertisement
ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ-ব্যাপক বৃষ্টিও? পূর্বাভাস  ফাইল ছবি
হাইলাইটস
  • বুধবার ঝড়ে ফের লন্ডভন্ড হবে কলকাতা ?
  • আবহাওয়া দফতরের পূর্বাভাস জানুন

সোমবার ঝড়ে লন্ডভন্ড হয়েছিল কলকাতা। কলকাতার একাধিক জায়গাতে গাছ ভেঙে পড়েছিল। সাময়িকভাবে বন্ধ হয়েছিল ট্রেনও। ফের আবহাওয়া নিয়ে বড় আপডেট এল। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় বুধবার আংশিক মেঘলা আকাশ থাকবে। সকাল থেকে দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিকেলে বা সন্ধেয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এমনকী দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ঝড় ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। 

আবহাওয়া দফতরের পূর্বভাস, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সঙ্গে ঝড়ও। তবে কোথায় ঝড় বেশি হতে পারে। আবার কোনও জেলাতে কম। তবে কলকাতায় আগের দিনই প্রায় ৮৪ কিমি বেগে ঝড় হয়েছে। ফলে বুধবারও তা হতে পারে-এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

আরও পড়ুন : র্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, বৃহস্পতিতেই শপথ : সূত্র

জানা গেছে, বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। এর প্রভাবেই বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এমনিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে গতিবেগ বাড়তেও পারে। আগামিকাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। আর তা চলবে একটানা। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে।

আরও পড়ুন : সর্বক্ষণ নিরাপত্তারক্ষী-এসকর্ট কার, কেন জেড ক্যাটেগরি সৌরভকে ?

উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  দার্জিলিং ও কালিম্পং-এ বেশি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে। পাশাপাশি হবে ঝড়ও। গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি। 

মঙ্গলবারের মত বুধবারও তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আজ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে।

Advertisement


POST A COMMENT
Advertisement