দুধকুমার থেকে অর্জুন, শুভেন্দুর মন্ত্রিসভায় কোন পূর্ণমন্ত্রীর হাতে কী দফতর থাকছে? জানুন

গত ৯ মে ব্রিগেডের শপথ গ্রহন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী হিসেবে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টু়ডু শপথ নিয়েছিলেন।

Advertisement
দুধকুমার থেকে অর্জুন, শুভেন্দুর মন্ত্রিসভায় কোন পূর্ণমন্ত্রীর হাতে কী দফতর থাকছে? জানুন  কারা কোন দফতরের দায়িত্ব পেলেন? দেখুন
হাইলাইটস
  • স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকায় যে তিনজন রয়েছেন তাঁরা হলেন, মালতি রাভা রায়, রাজাশ মাহাতো এবং ইন্দ্রনীল খাঁ
  • রাজ্যের মোট ১৯ জন নির্বাচিত বিধায়ককে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে

গত ১ জুন ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তবে দফতর বণ্টন হয়নি। আজ, বুধবার কার হাতে কোন দফতর থাকবে তা জানানো হল। নবান্নের তরফে ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী, রাজ্যের মোট ১৯ জন নির্বাচিত বিধায়ককে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ১৯ জন জন প্রতিমন্ত্রী। 

১৯ জন পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন, শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পল, দীপক বর্মণ, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাঁও, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শারদ্বত মুখোপাধ্যায়, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার এবং দুধ কুমার মণ্ডল। 

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকায় যে তিনজন রয়েছেন তাঁরা হলেন, মালতি রাভা রায়, রাজাশ মাহাতো এবং ইন্দ্রনীল খাঁ। 

পূর্ণমন্ত্রীরা কে কোন দফতর পেলেন? একনজরে 

  • শুভেন্দু অধিকারী (মুখ্যমন্ত্রী)- স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন,  বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মী ও প্রশাসনিক সংস্কার এবং অন্যান্য বণ্টন না হওয়া দফতর। 
  • নিশীথ প্রামাণিক- উত্তরবঙ্গ উন্নয়ন, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন। 
  • অশোক কীর্তনিয়া- খাদ্য ও সরবরাহ ও সমবায়। 
  • দিলীপ ঘোষ-  পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন। 
  • ক্ষুদিরাম টুডু- আদিবাসী উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা। 
  • অগ্নিমিত্রা পল- নগর উন্নয়ন ও পৌর বিষয়ক। 
  • দীপক বর্মন- স্কুল শিক্ষা আবাসন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র। 
  • তাপস রায় - শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন এবং অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তি। 
  • শঙ্কর ঘোষ- সংসদীয় বিষয়ক ও পর্যটন। 
  • মনোজ কুমার ওরাঁও- বন ও পরিবেশ। 
  • অর্জুন সিং- শ্রম ও পরিবহণ। 
  • গৌরীশঙ্কর ঘোষ - অনগ্রসর শ্রেণি কল্যাণ ও গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার। 
  • জগন্নাথ চট্টোপাধ্যায় - উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
  • স্বপন দাশগুপ্ত - অর্থ
  • ড. কল্যাণ চক্রবর্তী- তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি ও বায়োটেকনোলজি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। 
  • ড. শরদ্বত মুখার্জি- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
  • অরূপ কুমার দাস- সেচ ও জলপথ
  • ড. অজয় কুমার পোদ্দার- জনস্বাস্থ্য কারিগরি ও গণপূর্ত
  • দুধ কুমার মণ্ডল- কৃষি
  • প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)
  • মালতী রাভা রায়- নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি এবং কর্মসূচি পর্যবেক্ষণ। 
  • রাজেশ মাহাতা- প্রাণিসম্পদ উন্নয়ন, মৎস্য। 
  • ড. ইন্দ্রানীল খান- যুবকল্যাণ ও ক্রীড়া এবং ভোক্তা বিষয়ক।

গত ৯ মে ব্রিগেডের শপথ গ্রহন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী হিসেবে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টু়ডু শপথ নিয়েছিলেন। অগ্নিমিত্রা পলকে প্রাথমিকভাবে পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর দেওয়া হলেও এখন সেই দফতর যাচ্ছে মালতী রাভা রায়ের হাতে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত থেকেও ক্রীড়া এবং যুব বিষয়ক দফতর নিয়ে দেওয়া হচ্ছে বিজেপি যুব মোর্চার রাজ‍্য সভাপতি ইন্দ্রনীল খাঁকে।

 

POST A COMMENT
Advertisement