Advertisement

West Bengal Budget 2021 : কলকাতা পুলিশে নতুন নেতাজি ব্যাটেলিয়ান, বাজেট পেশে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Aajtak Bangla | কলকাতা | 05 Feb 2021, 5:03 PM IST

West Bengal CM Mamata Banerjee Budget 2021 Today: বড় চমক দিয়ে আজ বাজেট পেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। অসুস্থতার কারণে সম্ভবত এবার বাজেট পেশ করতে পারবেন না অমিত মিত্র। বেশ কিছু প্রকল্পের ঘোষণা করতে পারেন মমতা। ইতিমধ্যে, স্বাস্থ্যসাথী কার্ড, দুয়ারে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের মতো বেশ কিছু প্রকল্প সম্প্রতি নিয়ে এসেছিল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

highlights

      4:58 PM(5 years ago)

      রাজ্যের প্রথম শিল্পনগরী পুরুলিয়ার জেলায়, মমতা বললেন

      Posted by :- suvam

      মমতা বলেন, রাজ্যের প্রথম শিল্পনগরী পুরুলিয়ার জেলায়। এটা জঙ্গলসুন্দরী নাম দেওয়া নাম দেওয়া হয়েছে।  গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত উড়ালপুল। পার্ক সার্কাস পথচারীদের জন্য স্কাইওয়াক। পর্যটন শিল্পে উৎসাহ দিতে ইনসেনটিভ স্কিম।

      4:40 PM(5 years ago)

      মমতা বলেন, দেড় হাজার পার্শ্ব শিক্ষক নিয়োগ হবে

      Posted by :- suvam

      মমতা বলেন, দেড় হাজার পার্শ্ব শিক্ষক নিয়োগ। দরিদ্র মাঝিদের আগামী অর্থবর্ষ থেকে হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। পথশ্রী প্রকল্প ১০ হাজার কিমি রাস্তা তৈরি হবে। নন্দীগ্রামে হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরি করা হবে। কলকাতা থেকে বাসন্তী পর্যন্ত ৪ লেনের রাস্তা

      4:36 PM(5 years ago)

      আইএএস ও আইপিএস পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণকেন্দ্র

      Posted by :- suvam

      মমতা বলেন, আইএএস ও আইপিএস পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণকেন্দ্র। আগামী অর্থবর্ষ থেকে প্রত্যেক দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে ট্যাব দেওয়া হবে।   যাত্রী পরিবহণে সব যানবাহনের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২১ থেকে ৩০ জুন, ২০২১ পর্যন্ত রোড ট্যাক্স সম্পূর্ণ মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রীর।

      4:32 PM(5 years ago)

      দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান বছরে দু বার করে হবে, জানালেন মমতা

      Posted by :- suvam

      মমতা বলেন, নেতাজি রাজ্য যোজনা কমিশন গঠন করা হবে। পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীতে নিয়ে আসা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা বিনামূল্যে পেতে পারেন। এই প্রকল্প প্রতি বছর ধারাবাহিক ভাবে চলবে। এর জন্য দেড় হাজার কোটি কাটা বরাদ্দ। দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান বছরে দু বার করে হবে। মানুষের কাছে বিভিন্ন ভাবে পৌছানোর জন্য  এই সরকার প্রশাসনিক সভা করছে

      Advertisement
      4:28 PM(5 years ago)

      কলকাতা পুলিশে নতুন নেতাজি ব্যাটেলিয়ান, মমতা বলেন

      Posted by :- suvam

      মমতা বলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্মানে আজাদ হিন্দ স্মারক নির্মাণ করছি। নিউটাউনে হবে এই স্মারক। এর জন্য ১০০ কোটি টাকা  বরাদ্দা। প্রতিটি জেলায় জয় হিন্দ ভবন নির্মাণ হবে। কলকাতা পুলিশে নতুন নেতাজি ব্যাটেলিয়ান। এর জন্য ১০ কোটি টাকা বরাদ্দ
      মাতৃবন্দনা নামে নতুন প্রকল্পের সূচনা। আগামী অর্থবর্ষে ৮৫০ কোটি টাকা ব্য়য়বরাদ্দের প্রস্তাব। কোভিডের জন্য অসংগঠিত ক্ষেত্র বিরাট ক্ষতি হয়েছে। ৪৫ হাজার শ্রমিককে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।

      4:25 PM(5 years ago)

      কৃষক সম্মান নিধি প্রকল্পে সবাইকে নিয়ে আসা হবে, মমতা

      Posted by :- suvam

      মমতা বলেন, কৃষক সম্মান নিধি প্রকল্পে সবাইকে নিয়ে আসা হবে। কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছে। ২৫ হাজার কোটি ঋনের ঘোষণা করা হয়েছে। মাতৃবন্দনা নামে নতুন কর্মসূচি করা হয়েছে। আরও স্বনির্ভরত গোষ্ঠীেক এর আওতায় নিয়ে আসা হবে। ১৫০ কোটি টাকা বরাদ্দা করা হবে।

      4:23 PM(5 years ago)

      তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ২০ লাখ ঘর নির্মাণ, মমতা

      Posted by :- suvam

      মমতা বলেন, নেপালি, হিন্দ, উর্দু, কামতাপুরী জন্য ১০০টি নতুন স্কুল। ৩০০ প্যারা টিচার।  চা বাগান এলাকায় ১০০টি নতুন স্কুল। ৩০০ জন প্যারা টিচার থাকবে। রাজবংশী ভাষায় ২০০টি বিদ্যালয়কে সরকারি অনুমোদন। আর্থিক ভাবে সাহায্যের জন্য ৫০ কোটি টাকা। তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ২০ লাখ ঘর নির্মাণ। আগামী ৫ বছরের জন্য আরও নতুন বাড়ি নির্মান হবে। এর জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ হবে। কৃষক বন্ধু প্রকল্পে ৫ থেকে বেড়ে ৬ হাজার টাকা

      4:18 PM(5 years ago)

       ১০০ দিনে কাজে এক নম্বর, মমতা বলেন

      Posted by :- suvam

      মমতা বলেন, ১০০ দিনে কাজে এক নম্বর। সংখ্যালঘু বৃত্তি প্রদানে এক নম্বর। ১০০ দিনে প্রকল্পে ১.১ কোটি মানুষকে কাজ দেওয়া হয়েছে। ৯.২৩ লাখ নতুন পাকা বাড়ি তৈরি হয়েছে বাংলা আবাস যোজনা প্রথম স্থান পেয়েছে। ২০ হাজার কিমি রাস্তা নির্মাণ করে দেশের মধ্যে প্রথম। রাজ্যের রাজস্ব আদায় ২.৯ গুন বৃদ্ধি পেয়েছে। 

      4:16 PM(5 years ago)

      বিশ্ব মানচিত্র বাংলা হয়ে উঠেছে নতুন গন্তব্য, বললেন মমতা

      Posted by :- suvam

      মমতা বলেন, করোনা অতিমারী, আম্ফান ও কেন্দ্রীয় বঞ্চনার হয়েছে বাংলা। বিশ্ব মানচিত্র বাংলা হয়ে উঠেছে নতুন গন্তব্য। অশোকনগরে তেলে নতুন অর্থনৈতিক দিক খুলেছে। অন্ডানে আন্তর্জাতিক বিমানবন্দর। নিউটাউনের সিলিকন ভ্যালি। বাংলা দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক দিক হতে চলেছে

      Advertisement
      4:13 PM(5 years ago)

      বিজেপিকে কটাক্ষ মমতার

      Posted by :- suvam

      মমতা বলেন, আমি নিজেই ৫টা রেল বাজেট পেশ করেছি। বাজেটে সময়ে কেউ কোনও কথা বলে না। কিন্তু আমি জানি না, বিজেপি এই সদস্যরা কিছু জানেনা। ভালোভাবে আলোচনা না করে ৪-৫জন মিলে এখন এটা করছে।

      4:10 PM(5 years ago)

      হট্টগোল বিজেপি বিধায়কদের

      Posted by :- suvam

      মুখ্যমন্ত্রী কেন বাজেট পড়ছেন, প্রশ্ন তুলে হট্টগোল বিজেপি বিধায়কদের। ক্ষুব্ধ বিধানসভার স্পিকার। 

      4:07 PM(5 years ago)

      বাজেট পেশ শুরু মমতার

      Posted by :- suvam

      অন্তর্বর্তী বাজেট পেশ করছেন মুখ্যমন্ত্রী, বয়কট করল বাম-কংগ্রেস, বিধানসভায় হট্টগোল শুরু।

      4:04 PM(5 years ago)

      বাজেট বয়কট করেছে বাম ও কংগ্রেস

      Posted by :- suvam

      একটু পরেই বাজেট পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট বয়কট করেছে বাম ও কংগ্রেস।

      12:35 PM(5 years ago)

      বাজেট পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী নিজেই

      Posted by :- suvam

      বড় চমক দিয়ে আজ বাজেট পেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।  অসুস্থতার কারণে সম্ভবত এবার বাজেট পেশ করতে পারবেন না অমিত মিত্র। বেশ কিছু প্রকল্পের ঘোষণা করতে পারেন মমতা। ইতিমধ্যে, স্বাস্থ্যসাথী কার্ড, দুয়ারে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের মতো বেশ কিছু প্রকল্প সম্প্রতি নিয়ে এসেছিল রাজ্য সরকার।বড় চমক দিয়ে আজ বাজেট পেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।  অসুস্থতার কারণে সম্ভবত এবার বাজেট পেশ করতে পারবেন না অমিত মিত্র। বেশ কিছু প্রকল্পের ঘোষণা করতে পারেন মমতা। ইতিমধ্যে, স্বাস্থ্যসাথী কার্ড, দুয়ারে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের মতো বেশ কিছু প্রকল্প সম্প্রতি নিয়ে এসেছিল রাজ্য সরকার।

      Advertisement