West Bengal Budget: বাস কন্ডাক্টর, সিভিক ভলান্টিয়ার সহ আরও কাদের মাইনে বাড়ছে? জেনে নিন বিস্তারিত

একদিকে বাজেট হল জনমুখী, অন্যদিকে এই বাজেটকে সংস্কারমুখী দিশাও দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একাধিক পদে কর্মীদের বেতন বৃদ্ধির প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী।

Advertisement
বাস কন্ডাক্টর, সিভিক ভলান্টিয়ার সহ আরও কাদের মাইনে বাড়ছে? জেনে নিন বিস্তারিতআশাকর্মী থেকে বাস কন্ডাক্টর, সিভিক থেকে প্যারা টিচার, বেতন বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার
হাইলাইটস
  • বাজেটে একাধিক ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
  • একাধিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
  • কাদের বেতন কত টাকা বাড়ছে? জেনে নেওয়া যাক।

প্রথমবার সরকারে এসেই বাংলার বাজেটে বড় চমক দিল বিজেপি সরকার। একদিকে বাজেট হল জনমুখী, অন্যদিকে এই বাজেটকে সংস্কারমুখী দিশাও দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষকে মুদ্রাস্ফীতির বাজারে সুরাহা দিতে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। একাধিক পদে বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন তিনি। কোন কোন পদে বেতন বৃদ্ধি করা হচ্ছে? জেনে নেওয়া যাক

আশাকর্মীদের বেতন বাড়ছে: ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই বেতন বাড়ল রাজ্যের আশাকর্মীদের। এদিন বাজেটে আশাকর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাঁদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বাড়ানোর  প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

প্যারা-টিচারদের বেতন বৃদ্ধির ঘোষণা: প্যারা-টিচারদের জন্য সুখবর ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁদের সাম্মানিক বেতন মাসিক ৫০০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী।

সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, হোম গার্ডদের বেতন বৃদ্ধি: বাজেট প্রস্তাবে  সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদের হোম গার্ডদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী অগাস্ট থেকেই তাঁদের বেতন ২০০০ টাকা বাড়বে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরে এই কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির দাবি উঠছিল। অবশেষে সেই দাবিকে স্বীকৃতি দিল রাজ্য সরকার।

বাস কন্ডাক্টরদের বেতন বাড়ছে: বাস কন্ডাক্টরদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী। 

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকার পেনশন: অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫ হাজার টাকার পেনশন চালু করা হবে বলে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সংবাদমাধ্যমের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে অবসর নেওয়া সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে সরকারের দাবি। সাংবাদিক মহলের একাংশ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।


 

POST A COMMENT
Advertisement