Bus Service: বাংলার বাস মানচিত্রে বিরাট বদলের সম্ভাবনা, বড় প্ল্যান সরকারের, কীরকম?

West Bengal Bus System: কলকাতার বাস মানচিত্রে বদল আসতে চলেছে। রাজ্যে বাসের মতো গণপরিবহণকে নতুন মাত্রায় নিয়ে যেতে বদ্ধপরিকর সরকার। এর জন্য নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।

Advertisement
 বাংলার বাস মানচিত্রে বিরাট বদলের সম্ভাবনা, বড় প্ল্যান সরকারের, কীরকম?কয়েক মাসের মধ্যেই বদলে যাবে বাংলার বাস মানচিত্র
হাইলাইটস
  • কয়েক মাসের মধ্যেই বদলে যাবে বাংলার বাস মানচিত্র।
  • কসবা, নিউটাউন-সহ শহরজুড়ে নয়া পরিকল্পনা সরকারের।
  • পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, পুজোর আগেই কলকাতায় ৫০০ বাস চলবে।

আগামী কয়েক বছরের মধ্যেই বদলে যেতে চলেছে বাংলার বাস মানচিত্র। ইতিমধ্যেই নীল নকশা তৈরি করে ফেলেছে রাজ্য সরকার। সূত্রের দাবি, পরিকল্পনামাফিক সব কিছু হলে আগামী কয়েক বছরের মধ্যে রাজ্যের বাস পরিবহনে আমুল বদল আসতে চলেছে। বিশেষ করে প্রাথমিক ভাবে আগামী এক বছরের মধ্যেই ভোল বদলে যাবে কলকাতার বাস মানচিত্রের।

কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?

সম্প্রতি, রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, পুজোর আগেই কলকাতায় ৫০০ বাস চলবে। পরবর্তী মার্চ মাসের মধ্যেই কলকাতা পেতে চলেছে আরও ১০০০টি নতুন বাস। সবচেয়ে উল্লেখযোগ্য হল, এই বাসগুলি হবে পরিবেশবান্ধব। তবে পরিকল্পনা এখানেই থেমে নেই। বাসের মতো একটি গণপরিবহণ নেটওয়ার্ককে উন্নত করতে একের পর এক টেন্ডারের পরিকল্পনাও নিয়েছে রাজ্য সরকার।

সূত্রের দাবি, ইতিমধ্যে কসবা ডিপোতে যাত্রীদের জন্য একটি নতুন ওয়েটিং শেড, টয়লেট, পানীয় জলের সুবিধা এবং হাই-মাস্ট এলইডি লাইটিংয়ের জন্য টেন্ডারের ডাক দেওয়া হয়েছে। কসবা থেকে একাধিক রুটে বহু বাস ছাড়ে, নতুন সুবিধাগুলি পাওয়া গেলে দারুণ ভাবে উপকৃত হবেন যাত্রীরা। এছাড়াও, উমরপুর ও ডেবরায় আঞ্চলিক বাস টার্মিনাল প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে।

একইসঙ্গে ইলেকট্রিক বাসের দিকেও জোর দিতে চাইছে রাজ্য। কলকাতা পোর্ট করিডোরের আশেপাশে প্রায় ৭.২২ কোটি টাকার একটি হাই-ক্যাপাসিটি চার্জিং পয়েন্ট প্রকল্পের ইতিমধ্যেই টেন্ডার আহ্বান করা হয়েছে।  অন্যদিকে, নিউ টাউন ইলেকট্রিক-বাস চার্জিং পরিকাঠামোরও সম্প্রসারণ হচ্ছে। অ্যাকশন এরিয়া II-তে একটি নতুন স্মার্ট বাস শেল্টারের জন্যও টেন্ডার আহ্বান করা হয়েছে।

অন্যদিকে, রাজ্যে ক্ষমতায় এসেই প্রতিশ্রতি মতো মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। বর্তমানে রাজ্যের যে কোনও জায়গায় সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারছেন মহিলারা। এই বিনামূল্যে যাত্রার জন্য  শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলে জানিয়েছে সরকার।

 

POST A COMMENT
Advertisement