মোট ৩৫ জন শপথ নেবেন বলে জানিয়েছেন শুভেন্দু। West Bengal Cabinet Expansion: আগামী সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রায় এক মাস কেটে গিয়েছে। এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়নি। এখনও পর্যন্ত মাত্র পাঁচ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় একাধিক বড় নাম ঘোরাফেরা করছে। মোট ৩৫ জন শপথ নেবেন বলে জানিয়েছেন শুভেন্দু।
আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে।
— Suvendu Adhikari (@SuvenduWB) May 31, 2026
মন্ত্রীসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর. এন. রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ…
বর্তমানে মন্ত্রিত্বের দায়িত্বে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তাঁদের হাতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব রয়েছে। তবে এখনও একাধিক মন্ত্রকের দায়িত্ব বণ্টন বাকি রয়েছে।
আরও পড়ুন: বিজেপি মণ্ডল সভাপতির ছবি দিল তৃণমূল, পাল্টা লাভলি-ঘনিষ্ঠদের দেখাচ্ছে গেরুয়া শিবির
দিলীপ ঘোষের হাতে রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, প্রাণীসম্পদ উন্নয়ন দফতর এবং কৃষি বিপণন দফতরের দায়িত্ব। অগ্নিমিত্রা পাল দেখছেন নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দফতর। নিশীথ প্রামাণিকের হাতে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া দফতর।
অন্যদিকে, খাদ্য দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অশোক কীর্তনিয়াকে। ক্ষুদিরাম টুডু দায়িত্ব পেয়েছেন অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং সংখ্যালঘু বিষয়ক দফতরের। তবে প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরগুলিতে এখনও পূর্ণাঙ্গ দায়িত্ব বণ্টন হয়নি বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন: Abhishek কে ভর্তি করা নিয়ে Hospital CEO কে CM Mamata এর শাসানি, Viral Video
ফলে মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। কোন কোন বিধায়ক নতুন করে মন্ত্রিসভায় জায়গা পাবেন এবং কার হাতে কোন দফতর যাবে, তা নিয়ে জল্পনা অব্যাহত। সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণের দিকেই তাই নজর রাজনৈতিক মহলের।