West Bengal Cabinet Ministers: বুধ-বৃহস্পতিতেই ফাইনাল হবে ক্যাবিনেট, কাকে কোন দফতর দেবেন শুভেন্দু?

৫ জন ছাড়া আর কারও দফতর বন্টন হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই রয়েছে ৪৪টি দফতর। বাকি ক্য়াবিনেটের সদস্যদের নাম ঘোষণা কবে? কাকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে? রইল সম্ভাব্য তালিকা।

Advertisement
বুধ-বৃহস্পতিতেই ফাইনাল হবে ক্যাবিনেট, কাকে কোন দফতর দেবেন শুভেন্দু?শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটে থাকবেন কারা?
হাইলাইটস
  • ৫ জন ছাড়া আর কারও দফতর বন্টন হয়নি
  • বাকি ক্য়াবিনেটের সদস্যদের নাম ঘোষণা কবে?
  • কাকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে?

নতুন সরকারের শপথগ্রহণের পর থেকে কেটে গিয়েছে ১৫-১৬ দিন। ৫ জন ছাড়া আর কারও দফতর বন্টন হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই রয়েছে ৪৪টি দফতর। এছাড়া আপাতত একের বেশি দফতরের দায়িত্ব সামলাচ্ছেন অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুধিরাম টুডু। বাকি ক্য়াবিনেটের সদস্যদের নাম ঘোষণা কবে? 

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর ইতিমধ্যেই দিল্লি সফর করে এসেছেন শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। BJP সূত্রে খবর, আগামী ২৭ অথবা ২৮ মে অর্থাৎ বুধ কিংবা বৃহস্পতিবার ক্যাবিনেট গঠনের ঘোষণা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। 

কাকে কোন দফতর বন্টন করবেন মুখ্যমন্ত্রী?
বর্তমানে নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব সামলাচ্ছেন অগ্নিমিত্রা পল। দিলীপ ঘোষের কাঁধে রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণীসম্পদ উন্নয়ন এবং কৃষি দফতরের দায়িত্ব। অশোক কীর্তনিয়া সামলাচ্ছেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতর। নিশীথ প্রামাণিক ক্রীড়া ও যুবকল্যাণ এবং উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্বে। আদিবাসী উন্নয়ন এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষুদিরাম টুডুকে। 

শুভেন্দু অধিকারী আপাতত হাতে রেখেছেন ৪৪টি দফতর। তালিকায় রয়েছে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পরিবহণের মতো দফতরগুলি। 

তবে জানা যাচ্ছে, এই ৫ মন্ত্রীর কাঁধ থেকে কিছুটা কমানো হবে দায়িত্ব। সূত্রের খবর, অগ্নিমিত্রা পলের হাত থেকে নারী ও শিশুকল্যাণ দফতরের দায়িত্ব সরিয়ে তা দেওয় হতে পারে শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তীকে। রত্না দেবনাথকে এই দফতরের দায়িত্বে নিয়ে আসার কথাও ভাবনাচিন্তায় রয়েছে। প্রাথমিক ভাবে পুর ও নগরোন্নয়ন সজল ঘোষকে দেওয়ার কথা থাকলেও অগ্নিমিত্রার পারফর্ম্যান্স জবরদস্ত হওয়ায় দফতরের স্থায়ী মন্ত্রী তাঁকেই রাখা হচ্ছে। সেক্ষেত্রে সূত্রের খবর, সজল পেতে পারেন সমবায়, ক্রেতা সুরক্ষার মতো কোনও একটি দফতর। 

BJP সূত্রে আরও জানা যাচ্ছে, নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংকে দেওয়া হতে পারে পরিবহণের দায়িত্ব। উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে শুভেন্দু ছিলেন এই দফতরেরই মন্ত্রী। 

Advertisement

আবার সূত্র বলছে, স্বরাষ্ট্র তো বটেই এমনকী স্বাস্থ্য দফতরও নিজের হাতেই রাখতে পারেন শুভেন্দু অধিকারী। আরজি কর মামলা সহ হাসপাতালগুলির বেহাল দশা ও দুর্নীতির নানা অভিযোগ নিয়ে আপাতত স্বাস্থ্য বিভাগে আমূল পরিবর্তন করতে চাইছে নয়া সরকার। সে কারণে এই দফতর নিজের হাতেই রাখতে পারেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হতে পারেন বেহালা পশ্চিমের ইন্দ্রনীল খাঁ, যদিও তিনি BJP যুব মোর্চার সভাপতি পদে রয়েছেন। ফলে এই দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হতে পারে বিধাননগরের বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়কে। 

ক্রীড়া ও যুবকল্যাণের দায়িত্ব নিশীথের হাত থেকে নিয়ে অশোক দিন্দাকে দেওয়া হতে পারে। আবার শিক্ষা দফতরের মন্ত্রী করা হতে পারে রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্তকে। আইনমন্ত্রী হিসেবে নাম রয়য়েছে রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি এবং ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী করা হতে পারে রুদ্রনীল ঘোষকে। সেক্ষেত্রে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীকেও কোনও বড় দায়িত্ব দিতে পারে BJP। 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণীসম্পদ উন্নয়ন দফতরগুলি থাকলেও কৃষি বিপণন দফতরটি দিলীপ ঘোষের হাত ছেকে সরিয়ে অন্য কাউকে দেওয়া হতে পারে। 
 

 

POST A COMMENT
Advertisement