দ্মাপারে হিন্দু নিপীড়ন নিয়ে কী বললেন শুভেন্দু?বাংলাদেশে ফের একবার হিন্দু ও আওয়ামী লিগের সমর্থকদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার বার্তায় কার্যত ফুটছে বাংলাদেশ। এমতাবস্থায় তার কিছুটা রেশ রয়েছে এরাজ্যেও। কারণ, পদ্মাপারে এখন এপার বাংলার বহু মানুষের আত্মীয় রয়ে গিয়েছেন। রবিবার সাংবাদিক বৈঠকে একথাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি জানান, "বর্তমানে অত্যন্ত কঠোরভাবে সুরক্ষিত করা হয়েছে। তবে এখানকার অনেক মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে থাকেন। অন্তত ২ কোটি পশ্চিমবঙ্গের মানুষের আত্মীয় এখনও বাংলাদেশে বসবাস করেন। যদিও এই বিষয়টি শুধু পশ্চিমবঙ্গের বিষয় নয়। ত্রিপুরা, মেঘালয় এবং অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের মানুষেরও আত্মীয় আছে বাংলাদেশে।ফলে সেখানে যা হচ্ছে তা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন। তবে আমি সরাসরি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। বিদেশ মন্ত্রকের নজরে বিষয়টি আনার চেষ্টা করব। শেখ হাসিনাকে নিয়েও আমি কোনও মন্তব্য করব না"
মেডিক্যাল ভিসায় এলে কী হবে?
একইসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "চিকিৎসার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যাঁরা আসছেন, ভারত সরকারের অনুমতি অনুযায়ী মানবিকতার খাতিরে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী হিসেবে আমি এই বিষয়ে আলাদা করে কোনও ব্যক্তিগত মন্তব্য করব না।"
অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ
তবে বেআইনিভাবে যাঁরা প্রবেশ করছেন, তাঁদের ফেরত পাঠানোর জন্য আমি পুলিশ এবং বিএসএফের সঙ্গে কাজ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তিনি বলেন, "যারা বেআইনি ভাবে প্রবেশ করেছেন, আমরা তাঁদের জেলে না পাঠিয়ে সরাসরি ফেরত পাঠাচ্ছি। এই উদ্দেশ্যে হোল্ডিং স্টেশনও তৈরি করা হয়েছে। যাঁরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে পড়বেন, যাঁদের কাছে বৈধ নথি থাকবে না অথবা যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"