Durga Puja 2026 Carnival: এ বছর দুর্গাপুজো কার্নিভাল হবে না, মমতা আমলের আরও কী কী বন্ধ করা হল?

শুভেন্দু অধিকারীর কথায়, 'গত কয়েক বছরে কার্নিভালের নামে যে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা ছিল, এ বারে তা হচ্ছে না। আমরা যেটা করছি, আমাদের পর্যটন ও তথ্য সংস্কৃতি দফতর মহালয়ার দিন সবচেয়ে বড় কর্মসূচি করব ইডেন গার্ডেন্সে। সেখানেই আমাদের দুর্গাপুজো সূচনা হবে।' ইডেনের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। 

Advertisement
এ বছর দুর্গাপুজো কার্নিভাল হবে না, মমতা আমলের আরও কী কী বন্ধ করা হল? দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • এ বছর দুর্গাপুজো কার্নিভাল হচ্ছে না
  • ইডেন গার্ডেন্সে শারদ উত্‍সবের সূচনা 
  • দেবীপক্ষের আগে কোনও পুজো উদ্বোধন নয়

পালাবদলের পরে পশ্চিমবঙ্গে প্রথমবার দুর্গাপুজো। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম দুর্গাপুজো। ২০২৬ সালের পুজো নিয়ে বেশ কয়েকটি স্পেশাল ইভেন্টের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবার বিগত সরকারের আমলের কিছু অনুষ্ঠানকে বাদও দেওয়া হল। তার মধ্যে অন্যতম হল, এই বছর দুর্গাপুজো কার্নিভাল হবে না। 

এ বছর দুর্গাপুজো কার্নিভাল হচ্ছে না

শুভেন্দু অধিকারীর কথায়, 'গত কয়েক বছরে কার্নিভালের নামে যে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা ছিল, এ বারে তা হচ্ছে না। আমরা যেটা করছি, আমাদের পর্যটন ও তথ্য সংস্কৃতি দফতর মহালয়ার দিন সবচেয়ে বড় কর্মসূচি করব ইডেন গার্ডেন্সে। সেখানেই আমাদের দুর্গাপুজো সূচনা হবে।' ইডেনের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। 

ইডেন গার্ডেন্সে শারদ উত্‍সবের সূচনা 

একই সঙ্গে দুর্গাপুজোয় ডিজে বাজানোর উপরেও নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, 'মহালয়ার দিন সবচেয়ে বড় কর্মসূচি করব ইডেন গার্ডেনে। সেখানেই আমাদের দুর্গাপুজো সূচনা হবে। ড্রোন শো, আতসবাজির আয়োজন থাকবে। ৪ ঘণ্টা ধরে চলবে উত্‍সব। শহরজুড়ে বিরাট রোড শো হবে। ব্র্যান্ডিংয়েরও ব্যবস্থা থাকছে। আমাদের দিঘায় পর্যটন দফতর একটি অনুষ্ঠান করবে মহালয়ার পরে। রাজ্যের ৬টি শহরে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করব। কলকাতার ৪টি ঘাটে সাংস্কৃতিক কার্যক্রম করা হবে, দুর্গাপুজোকে বিশ্বমানের পালন করতে পশ্চিমবঙ্গ সরকার বিরাট বাজেটও বরাদ্দ করেছে। আমাদের সরকারের পক্ষ থেকে শারদ সম্মান দেওয়া হবে, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভিড় ব্যবস্থাপনা, সেরা মৃত্‍শিল্পী ইত্যাদি সব পুরস্কারও দেওয়া হবে। যারা দুর্গাপুজো সম্পর্কে শাস্ত্রীয় দিক ও সাংস্কৃতিক দিক জানেন, তাঁরাই বিচারক মণ্ডলীতে থাকবেন।'

দেবীপক্ষের আগে কোনও পুজো উদ্বোধন নয়

শুভেন্দু জানান, এবারের দুর্গাপুজো অত্যন্ত পবিত্রতা ও ঐতিহ্যের সঙ্গে বাঙালি ও সনাতন সংস্কৃতি মাথায় রেখে পালিত হবে। দুর্গাপুজো পালন করতে গিয়ে কাউকে যেন হাইকোর্টে গিয়ে অনুমতি নিতে না হয়, তা সরকার দেখবে। পুজো করার অধিকার সংবিধান দিয়েছে। তাঁর কথায়, 'নতুন পুজোগুলির ক্ষেত্রে আপত্তি নেই। কোর্টে যেতে হবে না, এটা জেলা পুলিশ সুপারের হাতে ছাড়ছি। তিনি যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখে অনুমতি দেবেন। ঢালাও অনুমোদন যেমন নেই আবার কোনও রেস্ট্রিকশনও নেই।' একই সঙ্গে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিলেন, মহালয়ার আগে অর্থাত্‍ পিতৃপক্ষে কোনও দুর্গাপুজোর উদ্বোধন হবে না। দেবীপক্ষ শুরু না হওয়া পর্যন্ত কোনও দুর্গাপুজোর উদ্বোধন করা যাবে না। 

Advertisement

POST A COMMENT
Advertisement