Madrasa Report: রাজ্যের মাদ্রাসাগুলি কীভাবে চলছে, ৫ জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব রাজ্যের

প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে এই সমীক্ষার মূল লক্ষ্য হলো রাজ্যের সমস্ত মাদ্রাসার পরিকাঠামো এবং আইনি বৈধতার একটি স্পষ্ট চিত্র সরকারের সামনে তুলে ধরা। প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন সংশ্লিষ্ট মাদ্রাসাগুলির সঠিক অবস্থান এবং তা প্রতিষ্ঠার বছরটি খতিয়ে দেখে।

Advertisement
রাজ্যের মাদ্রাসাগুলি কীভাবে চলছে, ৫ জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব রাজ্যেরMadrasa Report: ৫ জুলাইয়ের মধ্যে রাজ্য জুড়ে মাদ্রাসাগুলির হাঁড়ির হাল জানাতে রিপোর্ট তলব রাজ্যের

রাজ্যে দীর্ঘ পনেরো বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসার পরেই শিক্ষা ক্ষেত্রে একগুচ্ছ বড়সড় পদক্ষেপ করা শুরু হয়েছে। সেই ধারা বজায় রেখেই এবার গোটা রাজ্য জুড়ে মাদ্রাসাগুলির ওপর একটি বড় সমীক্ষা চালানোর নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। নতুন সরকারের এই নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলাশাসকদের আগামী পাঁচ জুলাইয়ের মধ্যে নিজ নিজ জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গত পাঁচ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে এই কাজের তদারকি শুরু করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে এই সমীক্ষার মূল লক্ষ্য হলো রাজ্যের সমস্ত মাদ্রাসার পরিকাঠামো এবং আইনি বৈধতার একটি স্পষ্ট চিত্র সরকারের সামনে তুলে ধরা। প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন সংশ্লিষ্ট মাদ্রাসাগুলির সঠিক অবস্থান এবং তা প্রতিষ্ঠার বছরটি খতিয়ে দেখে। এছাড়া মাদ্রাসাগুলির রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় বৈধ নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি সেখানে কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করছে এবং শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা ঠিক কত তা বিশদে জানতে চাওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি আবাসিক নাকি শুধুমাত্র সরকারি অনুদানপ্রাপ্ত কিংবা পুরোপুরি বেসরকারি উদ্যোগে চালিত হচ্ছে সেই তথ্যও ওই রিপোর্টে উল্লেখ করতে হবে। মাদ্রাসাগুলিতে বর্তমান সময়ে ঠিক কী কী ধরনের পাঠ্যক্রম পড়ানো হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণও জেলাশাসকদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।

নবান্নের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন যে এই সমীক্ষার উদ্দেশ্য সম্পূর্ণভাবে প্রশাসনিক এবং এর সাহায্যে মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সহজ হবে। সরকার আসলে রাজ্যের মাদ্রাসা শিক্ষার আসল রূপটি নিজের চোখে দেখে যাচাই করে নিতে চাইছে যাতে আগামী দিনে পড়ুয়াদের কল্যাণমূলক প্রকল্প বা পরিকাঠামো রক্ষণাবেক্ষণের সিদ্ধান্তগুলি সঠিক তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া সম্ভব হয়। তবে এই পর্যালোচনার সময় যদি কোনও বেআইনি কাজ বা অনিয়ম চোখে পড়ে তবে প্রশাসন সেই বিষয়ে আলাদাভাবে ব্যবস্থা নেবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। বর্তমান শিক্ষাক্রম বা পঠনপাঠনের কাঠামো বদল করার কোনও পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই। উল্লেখ্য রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসাগুলিতেও সকালের প্রার্থনার সময় বন্দে মাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক করেছে নতুন বিজেপি সরকার।

Advertisement

 

POST A COMMENT
Advertisement