West Bengal Governor: মোদীর সুরে সুর মিলিয়ে সওয়াল রাজ্যপালেরও, দিলেন 'ওয়ার্ক ফর্ম হোমের' বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্জি মেনে বাংলার মানুষকেও ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে কাজ করার আহ্বান রাজ্যপাল আরএন রবিবার। তিনি বৃহস্পতিবার একটি বিশেষ বিবৃতি দিয়ে বাংলার মানুষকে ওয়ার্ক ফ্রম হোম সহ একাধিক আর্জি জানালেন।

Advertisement
মোদীর সুরে সুর মিলিয়ে সওয়াল রাজ্যপালেরও, দিলেন 'ওয়ার্ক ফর্ম হোমের' বার্তা
হাইলাইটস
  • রাজ্যবাসীকে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ রাজ্যপালের
  • ভোজ্য তেলের ব্যবহার কমানো, জ্বালানি সাশ্রয় করার আর্জি
  • প্রধানমন্ত্রীর পথেই রাজ্যপাল আরএন রবির

জ্বালানির ব্যবহার কমানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরে সুর মিলিয়ে বিশেষ আর্জি বাংলার রাজ্যপাল আরএন রবির। আত্মনির্ভর হতে রাজ্যের মানুষের উদ্দেশে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার এক বিবৃতিতে রাজ্যপাল বলেন, 'দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি এবং আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে নাগরিকদের দায়িত্বশীল সিদ্ধান্ত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।'

রাজ্যপাল আরএন রবি আরও বলেন, 'আমি পশ্চিমবঙ্গের ভাই-বোনদের কাছে আবেদন জানাই, তাঁরা যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই জাতীয় উদ্যোগে শামিল হন। দায়িত্বশীল সিদ্ধান্ত, সক্রিয় জনঅংশগ্রহণ এবং আত্মনির্ভরতার মানসিকতার মাধ্যমে শক্তিশালী ভারত গঠনে এগিয়ে আসুন।'

তিনি আরও বলেন, 'জ্বালানি সাশ্রয়, গণপরিবহণের ব্যবহার, ভোকাল ফর লোকালের সমর্থন, দেশীয় পর্যটনের প্রসার, সম্পদের দায়িত্বশীল ব্যবহার, ভোজ্য তেলের পরিমিত ব্যবহার, অপ্রয়োজনীয় আমদানি কমানো এবং সোনা কেনার ক্ষেত্রে সংযত মনোভাব দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আরও মজবুত করবে।' পাশাপাশি, প্রাকৃতিক কৃষিকেও উৎসাহিত করার আহ্বান জানান রাজ্যপাল।

শুধু ব্যক্তিগত স্তরেই নয়, প্রতিষ্ঠান, শিল্পসংস্থা এবং কর্মক্ষেত্রগুলির প্রতিও আবেদন জানিয়েছেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, 'যেখানে সম্ভব সেখানে ভার্চুয়াল বৈঠক এবং ওয়ার্ক ফ্রম হোমে উৎসাহ দেওয়া হলে জাতীয় সম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।'

শেষে রাজ্যপাল বলেন, 'ভারতের প্রকৃত শক্তিই জনগণ। নাগরিকরা যখন সম্মিলিত অঙ্গীকার ও সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসেন, তখন প্রতিটি ব্যক্তিগত উদ্যোগই জাতি গঠনের শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। ঐক্য, আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প নিয়ে আমরা একসঙ্গে আরও শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ে তুলব।'

 

POST A COMMENT
Advertisement