Ad Hoc Bonus: ভোটের আগে সরকারি কর্মীদের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা, কত টাকা বাড়ল? কবে হাতে মিলবে?

রাজ্য সরকারি কর্মীদের জন্য ভোটের আগে বড় ঘোষণা। বাড়িয়ে দেওয়া হল অ্যাড-হক বোনাসের পরিমাণ। কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে? কবে থেকে এবং কারা পাবেন এই অ্যাড-হক বোনাস?

Advertisement
ভোটের আগে সরকারি কর্মীদের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা, কত টাকা বাড়ল? কবে হাতে মিলবে?প্রতীকী ছবি
হাইলাইটস
  • সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা
  • বেড়ে গেল অ্যাড-হক বোনাস
  • কবে থেকে হাতে মিলবে টাকা?

নির্বাচনের আগে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাসের ঘোষণা করল নবান্ন। ২০২৫-২৬ অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ গত বছরের তুলনায় ৬০০ টাকা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকা কিংবা তার কম, এই বোনাস পাবেন তাঁরাই। তালিকায় রয়েছেন, রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা। কবে থেকে হাতে মিলবে এই টাকা? 

নবান্নের তরফে জানানো হয়েছে, ইদ-উল-ফিতরের আগে রাজ্য সরকারি মুসলিম কর্মীরা অ্যাডহক বোনাসের টাকা হাতে পেয়ে যাবেন। বাদবাকিরা পাবেন ২৮ সেপ্টেম্বরের মধ্যে। 

বোনাসের অঙ্ক
২০২৫-২৬ অর্থবর্ষের এই বোনাসের টাকা বাড়ানো হয়েছে ৬০০। অর্থাৎ মাথা পিছু ৭ হাজার ৪০০ টাকা করে পাবেন রাজ্য সরকারি কর্মীরা। গত বছর এই অঙ্ক ছিল ৬ হাজার ৮০০ টাকা। যাঁদের বেতন ৪৪ হাজার টাকার নীচে ছিল, তাঁরা পেয়েছিলেন এই অ্যাডহক বোনাস।  

কারা পাবেন এই টাকা?
যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কোনও ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম’-এর আওতায় নেই, তাঁরাই এই অ্যাডহক বোনাস পাবেন। সেক্ষেত্রে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত তাঁদের বেতন হতে হবে মাসিক ৪৬ হাজার কিংবা তার কম। তবে অবশ্যই এই কর্মীদের টানা ৬ মাস কাজ করতে হবে। 

পাশাপাশি, বর্তমানে যাঁদের বেতন ৪৬ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে কিন্তু বছরের অন্তত ৬ মাস এর নীচে বেতন ছিল, তাঁরাও বোনাসের সম্পূর্ণ ৭ হাজার ৪০০ টাকা করেই পাবেন। 

একইসঙ্গে অস্থায়ী কর্মী, যাঁরা অন্তত ১২০ দিন কাজ করেছেন, তাঁদের আনুপাতিক হারে দেওয়া হবে এই বোনাস। যাঁরা বছরের মাঝে চাকরিতে যোগ দিয়েছে অথবা অবসর নিয়েছেন তাঁরা ৭ হাজার ৪০০ টাকা পাবেন না। আনুপাতিক হারে অর্থাৎ প্রো-রাটা বেসিসে তাঁদের বোনাস দেওয়া হবে। 

৩১ মার্চ, ২০২৬-এ যা বেতন তাকে ১২ দিয়ে ভাগ করতে হবে। তারপর সেই সংখ্যাকে কাজ করা মাসের সংখ্যা দিয়ে গুন করতে হবে। ১৫ দিনের বেশি কোনও মাসে কাজ করে থাকলে, সেটিকে পূর্ণ মাস হিসেবেই ধরা হবে। 

Advertisement

অ্যাডহক বোনাসের পাশাপাশি উৎসব অগ্রিম এবং এক্স-গ্রাসিয়ার বিষয়েও সরকার শীঘ্রই আলাদা নির্দেশিকা জারি করবে বলে আশা করা হচ্ছে।


 

 

POST A COMMENT
Advertisement