Bharosa Scheme: ভরসা স্কিমে ভাতা কমল, ৩ হাজার মিলবে না, কারা পাবেন ও কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?

যুবসাথীর বদলে ভরসা স্কিম চালু করল পশ্চিমবঙ্গ সরকার। জানুয়ারি মাস থেকে চালু হচ্ছে এই প্রকল্প। তবে ৩০০০ নয়, ভাতা কমিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কবে থেকে আবেদন, কী ভাবে আবেদন? রইল বিস্তারিত তথ্য...

Advertisement
ভরসা স্কিমে ভাতা কমল, ৩ হাজার মিলবে না, কারা পাবেন ও কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?ভরসা স্কিম
হাইলাইটস
  • বেকারদের ভরসা স্কিমে ৩০০০ নয়, ভাতা কমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
  • কারা পাবেন? কবে থেকে অ্যাকাউন্টে টাকা?
  • অন্নপূর্ণা পেলে এই বেকার ভাতা মিলবে না

জানুয়ারি মাস থেকে রাজ্যে চালু হচ্ছে ভরসা স্কিম। মমতা সরকারের আমলে চালু থাকা যুবসাথী কর্মসূচির বদলে BJP সরকার এই স্কিম চালু করছে। ভোটের আগে তাদের সংকল্প পত্রে এই স্কিম চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। উল্লেখ করা হয়েছিল, বেকার যুবক-যুবতীদের ৩ হাজার টাকা করে দেওয়া হবে। তবে সোমবার ক্যাবিনেট বৈঠকে এই স্কিমে অনুমোদন দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, ৩ নয়, আপাতত ২ হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে। 

কারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন? 
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ২১-৪৫ বছর বয়সী আবেদনকারী প্রত্যেক বেকার যুবক-যুবতীকে ৩ হাজার টাকা করা দেওয়া হয়েছিল। মোট ৫৪ লক্ষ বেকার যুবক-যুবতী এই টাকা পেয়েছিলেন। BJP সরকারও আগামী জানুয়ারি মাস থেকে এই ৫৪ লক্ষকেই প্রথম ধাপে টাকা দেবে। তবে ভরসা স্কিমে ২০২৭-২৮ অর্থবর্ষ অর্থাৎ ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত প্রত্যেক স্নাতক পাশ বেকার আবেদনকারীকে দেবে ২ হাজার টাকা। স্নাতক পাশ না করলে দেবে দেড় হাজার টাকা। 

যদিও সংকল্প পত্রে BJP-র প্রতিশ্রুতি ছিল স্নাতক পাশ আবেদনকারীদের ৩ হাজার এবং স্নাতক পাশ না করা বেকরাদের ২ হাজার টাকা দেওয়ার। তবে এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের অর্থনৈতিক বোঝা থাকায় আপাতত একটি অর্থবর্ষে সেই টাকা কমিয়ে যথাক্রমে ২ হাজার এবং দেড় হাজার করা হচ্ছে। পরবর্তী অর্থবর্ষ এবং ২০২৮-২৯ থেকে ফের টাকা বাড়িয়ে যথাক্রমে ৩ হাজার এবং ২ হাজার করা হবে। 

এ ছাড়াও ITI ডিপ্লোমাধারী বেকার যুবক-যুবতীদেরও এই ভরসা স্কিমের অন্তর্ভূক্ত করা হল। 

নতুন করে আবেদন করা যাবে? 
'আপনার সরকার আপনার পাশে'-তে আবেদন করতে পারবেন বেকার যুবক-যুবতীরা। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভরসা স্কিমের জন্য আবেদন করা যাবে নতুন করে। 

কবে থেকে টাকা মিলবে? 
আগামী জানুয়ারি মাস থেকে ভরসা স্কিমের টাকা পাওয়া যাবে। এ বার থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে ঢুকবে ভরসা স্কিমের টাকা। 

Advertisement

কারা ভরসা স্কিমের টাকা পাবেন না?
ইতিমধ্যেই প্রাক্তন সরকারের আমলে ৫৪ লক্ষ প্রাপকের নথি যাচাই করছে যুব কল্যাণ দফতর। বয়স, নথি ভুয়ো থাকলে বাদ তাঁরা বাদ পড়বেন। এ ছাড়াও যাঁরা (২১-৪৫ বছর বয়সী বেকার যুবতীরা) ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, তাঁদের বাদ দেওয়া হবে ভরসা স্কিম থেকে। প্রত্যেক পরিবার থেকে এই স্কিমের জন্য যোগ্য হবেন সর্বোচ্চ ২ জন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই এই ৫৪ লক্ষের মধ্যে ২ লক্ষ ৫২ হাজার ৯৩০ জন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তাই তাঁদের নাম বাদ দেওয়া হবে তালিকা থেকে। এ ছাড়াও বাদ পড়বে আরও ১ লক্ষ ১৬ হাজার ৬২৫ জন। কারণ তারা দশম শ্রেণির নীচে পড়া সত্ত্বেও এই স্কিমের টাকা পাচ্ছিলেন। 

 

POST A COMMENT
Advertisement