এ বার সব সোশ্যাল মিডিয়ায় ২৪x৭ নজরদারিতে 'ওয়ার রুম', কেন এই পদক্ষেপ শুভেন্দু সরকারের?

ভুয়ো তথ্যের বাড়বাড়ন্ত রুখতে ও মিথ্যা খবরকে ঠেকাতে রাজ্যে চালু হচ্ছে 24x7 ওয়ার রুম। সারা দিন রাত এই ওয়ার রুম সোশ্যাল মিডিয়া-সহ খবরের কাগজ, অনলাইন মিডিয়াগুলির উপরও নজর রাখবে।

Advertisement
এ বার সব সোশ্যাল মিডিয়ায় ২৪x৭ নজরদারিতে 'ওয়ার রুম', কেন এই পদক্ষেপ শুভেন্দু সরকারের?সোশ্যাল মিডিয়ায় ২৪x৭ নজরদারিতে চালু হচ্ছে 'ওয়ার রুম'
হাইলাইটস
  • অসত্য তথ্য ও ভুয়ো খবরের বাড়বাড়ন্ত রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।
  • ২৪ ঘণ্টার একটি ওয়ার রুম গঠন করল রাজ্য সরকার।
  • শুধু নজরদারি নয়, সরকারি মাধ্যমে দ্রুত তথ্য পৌঁছে দিয়ে গুজব ছড়ানো রোখাই এই উদ্যোগের লক্ষ্য।

সোশ্যাল মিডিয়ায় অসত্য তথ্য ও ভুয়ো খবরের বাড়বাড়ন্ত রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব, ভুয়ো খবর ও বিভ্রান্তিকর তথ্যের মোকাবিলায় ২৪ ঘণ্টার একটি ওয়ার রুম গঠন করল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

রাজ্য সরকারের দাবি, সাম্প্রতিক সময়ে ভুয়ো খবর, বিভ্রান্তিকর তথ্য এবং ভুয়ো প্রচার রাজ্যের আইনশৃঙ্খলা, সরকারি কাজকর্ম এবং রাজ্যের ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে। সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই 'ওয়ার রুম'-এর মাধ্যমে সংবাদপত্র, টেলিভিশন, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত বা প্রচারিত তথ্যের উপর নজরদারি চালানো হবে। পাশাপাশি জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত যাচাই করা তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করবে। এর নেতৃত্বে থাকবেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব। এছাড়াও, স্বরাষ্ট্র, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য দফতর, পুলিশ এবং রাজ্য প্রশাসনের অন্য গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষ আধিকারিকরা এর সদস্য থাকবেন।

সূত্রের দাবি, সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার কনটেন্টে নজর রাখা, ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করা, তথ্যভিত্তিক জবাব প্রস্তুত করা, জেলা প্রশাসন ও সরকারি দফতরের সঙ্গে সমন্বয় রাখা এবং সরকারি মাধ্যমে দ্রুত সঠিক তথ্যের প্রকাশ নিশ্চিত করা এই 'ওয়ার রুম'-এর অন্যতম কাজ হতে চলেছে। এছাড়াও এই 'ওয়ার রুম' বিভিন্ন সংবাদমাধ্যম ও ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে যোগাযোগ  রাখবে এবং নিয়মিত পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে।

এক শীর্ষ সরকারি আধিকারিক জানিয়েছেন, "যাতে দ্রুত যাচাই করা তথ্য মানুষের কাছে পৌঁছায় এবং বিভ্রান্তিকর বা ভুয়ো তথ্যের কারণে কোনও ধরনের বিভ্রান্তি বা আতঙ্ক তৈরি না হয়, সেই কারণেই এই ওয়ার রুম গঠন করা হয়েছে।" তিনি বলেন, "শুধু নজরদারি নয়, সরকারি মাধ্যমে দ্রুত তথ্য পৌঁছে দিয়ে গুজব ছড়ানো রুখতেই এই উদ্যোগের লক্ষ্য।"

Advertisement

 

POST A COMMENT
Advertisement