৬০০ কোটি টাকার সাইবার প্রতারণার মামলা, গ্রেফতার কলকাতার শিল্পপতি পবন রুইয়া

৬০০ কোটি টাকার সাইবার জালিয়াতির মামলায় গ্রেফতার নিউটাউনের ব্যবসায়ী পবন রুইয়া। তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা গ্রেফতার করে। 

Advertisement
৬০০ কোটি টাকার সাইবার প্রতারণার মামলা, গ্রেফতার কলকাতার শিল্পপতি পবন রুইয়া পবন রুইয়া
হাইলাইটস
  • ৬০০ কোটি টাকার সাইবার জালিয়াতির মামলায় গ্রেফতার নিউটাউনের ব্যবসায়ী পবন রুইয়া
  • তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা গ্রেফতার করে

৬০০ কোটি টাকার সাইবার জালিয়াতির মামলায় গ্রেফতার নিউটাউনের ব্যবসায়ী পবন রুইয়া। তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা গ্রেফতার করে। 

২০২৫ সালের নভেম্বর মাসে প্রায় ৩৫০ কোটি টাকার অনলাইন প্রতারণা মামলার তদন্তে সাইবার ক্রাইম শাখা পবন রুইয়ার বাড়ি, অফিস এবং তাঁর আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালায়। অভিযোগ, সাইবার প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ ঘোরানোর জন্য রুইয়া ১৪৮টি ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন। আগামীকাল তাঁকে বিধাননগরের এসিজেএম (ACJM) আদালতে পেশ করা হবে।

অভিযোগ, ইকো পার্ক থানার ভট্টপাড়া এলাকার বাসিন্দা স্বপন কুমার মণ্ডল একটি মোবাইল অ্যাপ ইনস্টল করার পর প্রতারণার শিকার হন। অভিযুক্তরা একাধিক ধাপে প্রায় ৯৪.৫৯ লক্ষ টাকা আত্মসাৎ করে এবং সেই অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাঠিয়ে দেয়।
এছাড়াও, প্রায় ৪৫ লক্ষ টাকা তাঁর এক পরিচিত ব্যক্তির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। মোট প্রতারণার পরিমাণ আনুমানিক ১ কোটি ৪০ লক্ষ ৫ হাজার ৫০ টাকা। 

এই চক্রটি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পরিচালিত হত এবং সারা দেশে ১,৩৭৯টি সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তি শেল কোম্পানির মাধ্যমে কাজ করতেন এবং টাকা পাচারের সঙ্গে যুক্ত।

এর আগে পবনের বাড়িতে তল্লাশিও চালিয়েছিলেন তদন্তকারীরা। তাঁকে হেফাজতে নেওয়ার তোড়জোড় শুরু হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিল্পপতি। তবে ১৯০০-র বেশি ভুক্তভোগী রুইয়া পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানিয়েছেন। সব মিলিয়ে জালিয়াতির অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। 

POST A COMMENT
Advertisement