Monsoon Update: আজ তুমুল বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়, কোন কোন জেলায় দুর্যোগ? IMD আপডেট

সোমবারই তুমুল বৃষ্টি হবে। ভিজবে কলকাতা সহ একাধিক জেলা। এমনই অ্যালার্ট দিয়েছে আইএমডি। তাই বাইরে বেরনোর আগে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, বর্ষার আপডেট জেনে নিন।

Advertisement
আজ তুমুল বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়, কোন কোন জেলায় দুর্যোগ?বৃষ্টির অ্যালার্ট (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • সোমবারই তুমুল বৃষ্টি হবে
  • ভিজবে কলকাতা সহ একাধিক জেলা
  • তাই বাইরে বেরনোর আগে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, বর্ষার আপডেট জেনে নিন

ফের তুমুল বৃষ্টির আশঙ্কা। সপ্তাহের শুরুতেই ভিজবে দক্ষিণবঙ্গ। সেই মতো সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি। তাদের দাবি, সোমবার কলকাতার আকাশে মেঘের দাপট থাকবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও প্রবল। এ দিন ৩০ থেকে ৪০ কিমি বেড়ে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। তাই একটু তৈরি হয়েই বাড়ি থেকে বেরতে হবে। 

আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, কলকাতা বা তার আশপাশের এলাকায় সর্বত্র এক রকম বৃষ্টি হবে না। কোথাও বৃষ্টির মাত্রা থাকবে বেশি। আবার কোথাও হবে কম। যদিও হুট করেই বৃষ্টি নামতে পারে। 

তাপমাত্রা কেমন থাকবে?
সোমবার কলকাতা, হাওড়া বা আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা আবার ৩৫ ডিগ্রি পৌঁছে যেতে পারে। তবে বৃষ্টি যখন হবে না, তখন আর্দ্রতাজনিত কারণে গরম লাগতে পারে। এমনকী হতে পারে ঘাম। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই বৃষ্টির অ্যালার্ট
শুধু কলকাতা নয়, সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়েই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ের দাপটও থাকতে পারে। এক্ষেত্রে এক-দুই দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। 

আজ নির্দিষ্ট করে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনার মতো জেলায়। তবে এই সব জেলায় একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা কম। বরং কয়েক দফায় বর্ষণের সম্ভাবনা প্রবল। যদিও মঙ্গলবার থেকে বদলে যাবে পরিস্থিতি। 

২২ সেপ্টেম্বরই হাওয়া বদল
সোমবারের তুলনায় মঙ্গলবার বৃষ্টি হবে বেশি। ২২ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টির অ্যালার্ট জারি হয়েছে। আইএমডি জানিয়েছে, ২২ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতা এবং আশপাশের অন্যান্য জেলা। এছাড়া ২৩ সেপ্টেম্বরও তুমুল বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
বেশ কয়েক দিন ভালই ভিজেছে উত্তরবঙ্গ। তবে এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে তেমন একটা বর্ষণের সম্ভাবনা নেই। যদিও ২৩ সেপ্টেম্বর থেকে পরিস্থিতি বদলাতে পারে। ওই দিন দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া ২৪ সেপ্টেম্বরও দেখা যেতে পারে বৃষ্টির দাপট। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement