Weather Forecast: কলকাতায় ৩০ ডিগ্রি, উত্তরবঙ্গে ৩৩! ফেব্রুয়ারিতেই চড়চড়িয়ে বাড়ছে পারদ

ফাল্গুনেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৩ ডিগ্রিতে। আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া, রইল বিস্তারিত ওয়েদার আপডেট...

Advertisement
কলকাতায় ৩০ ডিগ্রি, উত্তরবঙ্গে ৩৩! ফেব্রুয়ারিতেই চড়চড়িয়ে বাড়ছে পারদআবহাওয়ার খবর
হাইলাইটস
  • কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি
  • উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩৩ ডিগ্রিতে
  • আগামী ৭ দিন আবহাওয়া কেমন থাকবে?

ফাল্গুনের শুরুতেই গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়ে গেল ৩০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষের দিকে আরও বাড়বে গরম। 

উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী 
বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপর। পুরুলিয়া এবং জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছাপিয়ে গিয়েছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাগডোগরায় দিনের তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। 

কলকাতার তাপমাত্রা
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই থাকবে। 

আগামী কয়েকদিনে কেমন ছিল তাপমাত্রা?
২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের কলকাতা, হপগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে ধাপে ধাপে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূল সংলগ্ন জেলায় তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 

আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় সর্বনিম্ন তাপমাত্রায় আপাতত কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা রয়েছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। 

বৃষ্টি হবে? 

অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে নিম্নচাপ অঞ্চল। তা ক্রমে শক্তি বৃদ্ধি করে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ার উপরে কতটা পড়বে, তা এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস।

Advertisement

 

POST A COMMENT
Advertisement