West Bengal Weather: শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, তুমুল ঝড়বৃষ্টির অ্যালার্ট, কোন কোন জেলায় দুর্যোগ?

শক্তিশালী হচ্ছে একটি নিম্নচাপ। অ্যাক্টিভ রয়েছে অক্ষরেখাও। যার জেরে ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। জেনে নিন সোমবারের আবহাওয়ার লেটেস্ট আপডেট।

Advertisement
শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, তুমুল ঝড়বৃষ্টির অ্যালার্ট, কোন কোন জেলায় দুর্যোগ? পশ্চিমবঙ্গের আবহাওয়া
হাইলাইটস
  • শক্তিশালী হচ্ছে একটি নিম্নচাপ
  • অ্যাক্টিভ রয়েছে অক্ষরেখাও
  • যার জেরে ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজ, সোমবার রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

আসলে বেশ কয়েকদিন ধরেই রাজ্যে ঝড়বৃষ্টি টানা ব্যাটিং করছে। কখনও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কখনও আবার টিপটিপ করে আকাশ থেকে পড়ছে জল। আর এমন পরিস্থিতির মাঝেই পশ্চিমবঙ্গে আবার বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল ইতিমধ্যেই তৈরি হয়েছে। সেই সঙ্গে শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে সোমবার ভিজতে পারে কলকাতা থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলা।

কেন বৃষ্টি?
এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত ছিল। এই ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ অঞ্চল। এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে ৯.৪ কিলোমিটার উঁচুতে। এটি এক-দুইদিনের মধ্যেই স্পষ্ট হতে পারে। 

এখানেই শেষ নয়, বর্ষার একটি অক্ষরেখাও অ্যাক্টিভ রয়েছে। এটি রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে সোমবার ভালই বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? 
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঠিকই। কিন্তু তার জেরে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বরং রাজ্যের রাজধানীতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। 

দক্ষিণবঙ্গের অন্য়ান্য জেলায় কী হবে? 
এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আর সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলা। এই সব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

এই সব জেলাতেই বৃষ্টিপাতের সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। কোনও কোনও জায়গায় ঝড়ের গতিবেগ ছুঁয়ে ফেলতে পারে ৪০ থেকে ৫০ কিমি। 

Advertisement

দক্ষিণবঙ্গে কবে থেকে কমবে দুর্যোগ? 
এই বিষয়টাও স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে মঙ্গলবারের পর থেকেই বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে। কিন্তু তারপরও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মোটামুটি সব জেলাতেই। 

উত্তরবঙ্গে কী হবে? 
রাজ্যের উত্তরভাগের জেলাগুলিতে নিয়মিত বৃষ্টি হচ্ছে। আর সেই ট্রেন্ড এখনও থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে। ওদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এই সমস্ত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার মতো নীচের দিকের জেলাগুলিতেও। তবে এই সব জেলায় কোনও সতর্কতা জারি নেই। 
   

 

POST A COMMENT
Advertisement