West Bengal Weather Update: নববর্ষের বিকেলেই কালবৈশাখী, কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

আজ পয়লা বৈশাখ। বাঙালির নববর্ষ। আর বুধবার, বৈশাখের প্রথম দিনও আকাশে চড়া রোদ। যার ফলে ঘরের ভিতরই ঘামতে হচ্ছে। আর বাইরে বেরলে তো কথাই নেই। তাই আকাশের দিকে তাকিয়েই অনেকে আজ বাইরে বেরনোর প্ল্যান ক্যানসেল করছেন। এমনকী ভাজাপোড়া খাবার খাবেন কি না, সেটা নিয়েও চিন্তায় পড়ে গিয়েছেন। যদিও বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

Advertisement
নববর্ষের বিকেলেই কালবৈশাখী, কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
হাইলাইটস
  • আজ পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ
  • আর বুধবার, বৈশাখের প্রথম দিনও আকাশে চড়া রোদ
  • যদিও বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে

আজ পয়লা বৈশাখ। বাঙালির নববর্ষ। আর বুধবার, বৈশাখের প্রথম দিনও আকাশে চড়া রোদ। যার ফলে ঘরের ভিতরই ঘামতে হচ্ছে। আর বাইরে বেরলে তো কথাই নেই। তাই আকাশের দিকে তাকিয়েই অনেকে আজ বাইরে বেরনোর প্ল্যান ক্যানসেল করছেন। এমনকী ভাজাপোড়া খাবার খাবেন কি না, সেটা নিয়েও চিন্তায় পড়ে গিয়েছেন।

যদিও ভাল খবর হল, আজ বিকেলের পর থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণের কিছু জেলায় হতে পারে বৃষ্টিপাত। এমনকী ঝোড়ো হাওয়াও বইতে পারে। 

আজই কালবৈশাখী
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, আজ বিকেলের পর দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিকেলের পরই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় বিকেলের পর বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশি। এছাড়া আজ ভিজতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাও। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আর সেটাই আপাতত স্বস্তির খবর। 

যদিও আজ সকাল থেকে রোদে তেজের থাকবে। পাশাপাশি বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তিও বাড়বে। বাইরে বেরলে গরম তো লাগবেই, সেই সঙ্গে সঙ্গী হবে ঘাম। তাই দুপুরের দিকে যতটা সম্ভব ঘরের ভিতরেই থাকার চেষ্টা করুন। বিকেলের পর বাইরে বেরন। তবে সেই সময় বাইরে গেলেও অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা। নইলে নতুন জামাকাপড় পরেও যে কোনও সময় ভিজে যেতে পারেন। আর সেটা ভাল হবে না নিশ্চয়ই!

আগামিকালও বৃষ্টি
শুধু আজ নয়, বৃহস্পতিবার এবং শুক্রবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওই দুই দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওই দুই দিন এই সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার রয়েছে আশঙ্কা। 

আর শনিবার মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সব জেলার মানুষেরা আজ মোটামুটি ভালই কাটাবেন। যদিও হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে বৃষ্টি হয়তো হবে। কিন্তু অস্বস্তি কমবে না। সেটা চলবে। 

Advertisement

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
গত কয়েকদিনে উত্তরবঙ্গে তাপমাত্রা বেড়েছে। আর সেই ট্রেন্ড এখনও বজায় রয়েছে। যদিও ভাল খবর হল, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে আজ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার রয়েছে সম্ভাবনা। যদিও তাতে খুব একটা রেহাই মিলবে না। বরং উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ ডিগ্রির মতো বাড়ার আশঙ্কা রয়েছে।

 

 

POST A COMMENT
Advertisement