West Bengal Weather: বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল, কত ডিগ্রি বাড়বে তাপমাত্রা? রইল আপডেট

বাংলায় শীত বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। তবে এখনও সকালে এবং রাতের দিকে ঠান্ডা কিছুটা হলেও রয়েছে। যদিও হাওয়া অফিসের তরফে জানান হয়েছে যে এই শীত শীত ভাব আর বেশিদিন স্থায়ী হবে না। 

Advertisement
বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল, কত ডিগ্রি বাড়বে তাপমাত্রা? রইল আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়া
হাইলাইটস
  • বাংলায় শীত বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে
  • এখনও সকালে এবং রাতের দিকে ঠান্ডা কিছুটা হলেও রয়েছে
  • এই শীত শীত ভাব আর বেশিদিন স্থায়ী হবে না

বাংলায় শীত বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। তবে এখনও সকালে এবং রাতের দিকে ঠান্ডা কিছুটা হলেও রয়েছে। যদিও হাওয়া অফিসের তরফে জানান হয়েছে যে এই শীত শীত ভাব আর বেশিদিন স্থায়ী হবে না। 

কলকাতায় শীত বিদায় শুরু
আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে শীতের বিদায় কার্যত নিশ্চিত। এবারের মতো আমাদের ছেড়ে বিদায় নিচ্ছে শীত। কলকাতার তাপমাত্রা আর ১৫ ডিগ্রির নীচে নামবে না। বরং আজ এবং আগামীকাল সেটা ১৬ থেকে ১৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

যদিও বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। আর সপ্তাহের শেষ থেকে ১৮ থেকে ১৯ ডিগ্রির ঘরে চলে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই সপ্তাহ থেকেই গরমের ইনিংস শুরু। 

দক্ষিণের অন্য জেলায় কী খবর? 
কলকাতার মতোই দক্ষিণের সব জেলাতেই গরম বাড়বে। মূলত বৃহস্পতিবার থেকে হবে হাওয়া বদল। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়ার সহ সব দক্ষিণের জেলাতে একই চিত্র থাকবে।

কেন বাড়ছে দক্ষিণের তাপমাত্রা?
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে যে চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়ার কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। ইতিমধ্যেই উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। এটি সরছে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে। আবার অন্যদিকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। তাতেই বাড়ছে তাপমাত্রা।

উত্তরবঙ্গের খবর কী?
স্বাভাবিকভাবেই দক্ষিণবঙ্গের তুলনায় শীতল থাকবে উত্তরবঙ্গ। বিশেষত, পাহাড়ের দিকে খানিকটা ঠান্ডা এখনও কিছু দিন স্থায়ী হবে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানান হয়েছে যে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও হেরফের হওয়ার আশঙ্কা নেই। বরং স্বাভাবিকের আশপাশেই থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং- সর্বত্র একই থাকবে পরিস্থিতি। 

কুয়াশার দাপট থাকবে
শীতের দাপুটে দিনে রাজ্য জুড়ে খেলা দেখিয়েছে কুয়াশা। যদিও সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে। কুয়াশা খুব একটা নেই। আর এই ট্রেন্ড আগামী কয়েক দিন চলবে। অর্থাৎ কুয়াশা কিছুটা কমতির দিকে থাকবে। যদিও এখনও দৃশ্যমানতা থাকবে কিছুটা কম। সুতরাং সকালের দিকে বেরলে সাবধান হয়ে যান। 

Advertisement

বৃষ্টির সম্ভাবনা রয়েছে? 
না, আপাতত আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার থাকবে আকাশ। বেলা বাড়তেই রোদের তেজ বাড়তে পারে।

 

POST A COMMENT
Advertisement