West Bengal Weather Update: আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও, কোন কোন জেলায়? আবহাওয়ার আপডেট

মঙ্গলবার সকালেও আকাশের মুখ ভার। সঙ্গে তাপমাত্রাও মোটের উপর ঠিকঠাকই রয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন করছেন, আজও কি বৃষ্টি হতে পারে? বইতে পারে ঝোড়ো হাওয়া? আর সেই উত্তরটাও দিয়ে রেখেছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, আজও ঝড়বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায়। 

Advertisement
আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও, কোন কোন জেলায়? আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়া
হাইলাইটস
  • মঙ্গলবার সকালেও আকাশের মুখ ভার
  • আজও কি বৃষ্টি হতে পারে?
  • আজও ঝড়বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায়

সোমবার সকাল থেকে ছিল ভ্যাপসা গরম। সেই সঙ্গে চড়া রোদের তাপও সইতে হয়েছে। যদিও রাত গড়াতেই হাওয়া বদল হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুরু হয় ঝড়বৃষ্টি। মেঘ ডাকতে শুরু করে। যার ফলে গরম থেকে মেলে কিছুটা রেহাই। অস্বস্তি কমে।

আর মঙ্গলবার সকালেও আকাশের মুখ ভার। সঙ্গে তাপমাত্রাও মোটের উপর ঠিকঠাকই রয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন করছেন, আজও কি বৃষ্টি হতে পারে? বইতে পারে ঝোড়ো হাওয়া? আর সেই উত্তরটাও দিয়ে রেখেছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, আজও ঝড়বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায়। 

আজ কোথায় কোথায় ঝড়বৃষ্টি? 
আজ, অর্থাৎ মঙ্গলবার, ৩১ মার্চ একাধিক জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি বজ্রবিদ্যুতের দাপট থাকতে পারে। যার ফলে তাপমাত্রা কিছুটা নিম্মমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আজ, মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। আর সেই তালিকায় হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা রয়েছে। পাশাপাশি ভিজতে পারে কলকাতাও। এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ শিলাবৃষ্টিরও রয়েছে আশঙ্কা। বিশেষত, বাঁকুড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি আজও বইতে পারে ঝোড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার সম্ভাবনা। 

আগামিকাল থেকে কেমন থাকবে আবহাওয়া? 
বুধবার, ১ এপ্রিল। এই দিনও ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। যদিও অন্যান্য জেলা ভিজবে না। শুকনো থাকবে আবহাওয়া। তারপর ২ এবং ৪ এপ্রিল কোনও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও ৫ এপ্রিল হতে পারে বৃষ্টি। বিশেষত, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় তেমন একটা বৃষ্টি হবে না। 

Advertisement

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? 
আজ উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। মূলত হালকা বৃষ্টিই হবে। কিছু কিছু জায়গায় বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। এমন পরিস্থিতি মোটামুটি ৫ এপ্রিল পর্যন্ত চলবে। বিশেষত, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে।  
 

 

POST A COMMENT
Advertisement