West Bengal weather on Yoga Day: আসছে ৪০-৫০ কিমি বেগে ঝড়, সঙ্গী হবে বৃষ্টি, যোগ দিবসে কোন কোন জেলা ভিজবে?

আজ যোগ দিবস। আর এই দিন কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। আবহাওয়ার আপডেট জানুন।

Advertisement
আসছে ৪০-৫০ কিমি বেগে ঝড়, সঙ্গী হবে বৃষ্টি, যোগ দিবসে কোন কোন জেলা ভিজবে?পশ্চিমবঙ্গের আবহাওয়া
হাইলাইটস
  • এই দিন কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে
  • একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে
  • আবহাওয়ার আপডেট জানুন

শুক্রবার ঝড়বৃষ্টি পেয়েছিল দক্ষিণবঙ্গ। কিন্তু তারপর আবার ভ্যাপসা গরম। একবারে অস্থির অবস্থা। যদিও হাওয়া অফিস জানিয়েছে, রবিবার, অর্থাৎ আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনকী কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রবল। পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গ। তবে বৃষ্টির জেরে সকালের দিকে যোগ দিবসের কর্মসূচিতে তেমন একটা বিঘ্ন ঘটবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

আজ কোথায় কোথায় বৃষ্টি হবে? 
রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কারণ, হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ডের উপর বজ্রগর্ভ মেঘ রয়েছে। সেই কারণে রাজ্যের পশ্চিমাংশেই দুর্যোগের সম্ভাবনা বেশি। এ দিন পশ্চিমের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। তাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের লোকজন একটু সাবধানে থাকুন। এই সব জেলায় ভাল বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। তাই চেষ্টা করুন মেঘ ডাকলে ঘরের ভিতরে থাকার। খোলা মাঠ, গাছ বা জলাশয়ের আশপাশে থাকবেন না। 

এছাড়া কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। এই সব জেলায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মেঘও ডাকতে পারে।

কেমন থাকবে কলকাতা? 
আজ কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। তাই এই দিন কলকাতার অধিবাসীরাও সাবধান থাকুন। মেঘ ডাকার সময় ঘরে থাকুন।

ও দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি এবং হাওড়ার মতো কলকাতার পার্শ্ববর্তী জেলাতেও বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা প্রবল। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝড়। 

উত্তরবঙ্গে কী অবস্থা? 
বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি খারাপ। একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। যার জন্য নেমেছে ধস। পাশাপাশি ব্রিজ ভেঙে গিয়েছে। আর রবিবারও রাজ্যের উত্তরভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ে অতিভারী বৃষ্টি হতে পারে বলে সাবধান করেছে হাওয়া অফিস। যার ফলে পরিস্থিতি আরও খারাপ দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। যদিও ভাল খবর হল, আজকের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি ধীরে ধীরে কমবে বলে মনে জানান হয়েছে। তাই উত্তরবঙ্গের অধিবাসীরা এবার একটু চিন্তা ছাড়ুন। আগামি কয়েক দিনেই আবহাওয়ার ভোলবদল দেখবেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement