West Bengal Weather Update: রোদ উঠলেই শীতের আমেজ শুরু হবে? কত ডিগ্রি নামতে পারে, হাওয়া অফিস জানাল

শুরু হয়েছিল ঘ্যানঘ্যানে বৃষ্টি। তবে শনিবার সকাল থেকে বৃষ্টি প্রায় থেমেই গিয়েছে। তবে কি দুর্যোগের মেঘ কেটে গেল? আগামী সপ্তাহ থেকেই কি শীত শীত ভাব? কী জানাচ্ছে হাওয়া অফিস?

Advertisement
রোদ উঠলেই শীতের আমেজ শুরু হবে? কত ডিগ্রি নামতে পারে, হাওয়া অফিস জানালপারদ পতন কবে?
হাইলাইটস
  • শনিবার সকাল থেকে বৃষ্টি প্রায় থেমেই গিয়েছে
  • তবে কি দুর্যোগের মেঘ কেটে গেল?
  • আগামী সপ্তাহ থেকেই কি শীত শীত ভাব?

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছিল ঘ্যানঘ্যানে বৃষ্টি। শুক্রবার যার পরিমাণ আরও বেড়েছিল। তবে শনিবার সকাল থেকে বৃষ্টি প্রায় থেমেই গিয়েছে। তবে কি দুর্যোগের মেঘ কেটে গেল? কী জানাচ্ছে হাওয়া অফিস? ঘূর্ণিঝড় পরবর্তী পর্যায়ে কি রাজ্যে শীতের আমেজ আসবে? 

ঘূর্ণিঝড় ‘আকভান’ বর্তমানে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের কোনও কোনও অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং বঙ্গে আসবে মনোরম ঠান্ডা আমেজ। 

তাপমাত্রা নামবে
আবহাওয়াবিদদের একাংশ জানাচ্ছেন, মঙ্গলবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। পারদ নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রথমে নামবে ২৯ ডিগ্রি  সেলসিয়াসে। তারপর তা পৌঁছবে ২৭ ডিগ্রিতে। 

নিম্নচাপ কবে সরবে?
নিম্নচাপের একটি অংশ বর্তমানে ওড়িশা উপকূল বরাবর উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। দ্বিতীয় অংশটি ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকায় রয়েছে। তৃতীয় এবং অপেক্ষাকৃত শক্তিশালী অংশটি পশ্চিমবঙ্গের উপরেই অবস্থান করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুরের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে সরে যাবে নিম্নচাপ।

কলকাতার আবহাওয়া
শনিবার থেকেই কলকাতায় বৃষ্টির দাপট কমবে। সারাদিন মেঘলাই থাকবে আকাশ। সোমবার দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হবে এবং মঙ্গলবার থেকে নামবে তাপমাত্রা। 

দক্ষিণবঙ্গে কবে কমবে বৃষ্টি?
বাংলাদেশের সীমান্তবর্তী কলকাতা-সংলগ্ন জেলা এবং উপকূলবর্তী এলাকায় স্বল্প সময়ের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে সোমবারের মধ্যে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। এরপর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে কুয়াশার দাপট। সোমবার থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ১৬ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে। 

উত্তরে ঠান্ডা কবে পড়বে?
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে শনিবার। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সঙ্গে ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা।

Advertisement

 

POST A COMMENT
Advertisement