West Bengal Weather Update: আজও কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, আর কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আপডেট

অস্বস্তিকর পয়লা বৈশাখ কাটিয়েছে বাংলা। গরমের দাপটে নাজেহাল অবস্থা হয়েছিল। তবে সেই দিন বিকেলের পর কিছু কিছু এলাকায় হয়েছিল কালবৈশাখী। এমনকী উত্তরবঙ্গও ভিজেছিল। যার ফলে কিছুটা স্বস্তি মিলেছিল। আর ভাল খবর হল, আজ অর্থাৎ শুক্রবারও ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। 

Advertisement
আজও কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, আর কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আপডেট পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
হাইলাইটস
  • অস্বস্তিকর পয়লা বৈশাখ কাটিয়েছে বাংলা
  • গরমের দাপটে নাজেহাল অবস্থা হয়েছিল
  • শুক্রবারও ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে

অস্বস্তিকর পয়লা বৈশাখ কাটিয়েছে বাংলা। গরমের দাপটে নাজেহাল অবস্থা হয়েছিল। তবে সেই দিন বিকেলের পর কিছু কিছু এলাকায় হয়েছিল কালবৈশাখী। এমনকী উত্তরবঙ্গও ভিজেছিল। যার ফলে কিছুটা স্বস্তি মিলেছিল। আর ভাল খবর হল, আজ অর্থাৎ শুক্রবারও ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। 

বৃষ্টি এবং ঝড়ের দাপটে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে। যদিও অস্বস্তি খুব একটা যাবে না। আর উত্তরবঙ্গে তাপমাত্রারও খুব একটা হেরফের হওয়ার আশা নেই।  বরং সেখানে রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।

কেন বৃষ্টির আশঙ্কা? 
এই বিষয়টা সম্পর্কেও বিশদে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তাদের দাবি, দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত ছড়িয়ে রয়েছে একটি অক্ষরেখা। এই অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে। এছাড়া উত্তর বাংলাদেশ এবং তার আশপাশের অঞ্চচলের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুইয়ের প্রভাব পড়ছে বাংলার আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার ভূমিতে প্রবেশ করছে। তার জেরেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

যদিও আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন এহেন ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কমে যাবে ২ থেকে ৩ ডিগ্রি। কিন্তু এখনই গরমজনিত অস্বস্তি যাবে না। কারণ, আজকের পরই ৩ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। 

কোথায় কোথায় বৃষ্টি? 
আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এই সব জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বৃষ্টির সম্ভাবনা রয়েথে। তবে সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। আর শুধু আজ নয়, আগামিকাল, অর্থাৎ শনিবারও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। 

যদিও রবিবার থেকেই হাওয়া বদল হবে। ওই দিন থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। যার ফলে বাড়বে গরম। বিশেষত, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। যেই কারণে আগামী বুধবার পর্যন্ত সতর্কতা জারি রয়েছে এই সব জেলায়। তবে পার পাবে না কলকাতাও। এই সময় কলকাতায় ভ্যাপসা গরম থাকবে। 

Advertisement

উত্তরবঙ্গে কী পরিস্থিতি? 
আজ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত উত্তরের ৮ জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝড়। এই সব জেলায় আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি এবং ঝড়ের দাপট থাকতে পারে। যার ফলে সেখানকার আবহাওয়া আপাতত মনোরমই থাকবে।

 

 

POST A COMMENT
Advertisement