West Bengal Weather Update: আজও বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়, কোন কোন জেলায় দুর্যোগ? আবহাওয়ার আপডেট

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বর্ষণ বাড়বে। কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? ভ্যাপসা গরম কি কাটবে? আবহাওয়ার লেটেস্ট আপডেট রইল।

Advertisement
আজও বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়, কোন কোন জেলায় দুর্যোগ? পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট
হাইলাইটস
  • আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে
  • উত্তরবঙ্গে বর্ষণ বাড়বে
  • কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?

সকাল থেকেই তীব্র গরম। ভ্যাপসা আবহাওয়ার দাপটে অস্বস্তি একবারে চরমে উঠেছে। একটু হাঁটাচলা করলেই ঘেমে স্নান করে যাওয়ার অবস্থা। আর আবহাওয়ার এমন রূপ দেখেই অনেকের প্রশ্ন, আজ, বৃহস্পতিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কি বৃষ্টি হবে? কলকাতার ওয়েদারের ঠিক কী আপডেট? আর সেই সব বিষয় নিয়ে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। তবে দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। 

কলকাতার আবহাওয়া কেমন থাকবে? 
আইএমডি জানিয়েছে, আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের একাধিক জায়গায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে। তবে এর জন্য ভ্যাপসা গরম কাটবে না। বরং মেঘলা আকাশ থাকায় অস্বস্তি থাকবে। আর এটাই মূলত সমস্যার বিষয়। 

বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়ামের মতো। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে। তাই আজ অফিসের জন্য বাইরে বেরলে হাতে ছাতা থাকা মাস্ট। 

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী হবে? 
বৃহস্পতিবার, ২০ অগাস্ট দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। আইএমডি জানিয়েছে, আজ কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টি হবে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। 

তবে বেশি বৃষ্টি হবে হুগলি ও উত্তর ২৪ পরগনায়। এই সব জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। 

ওদিকে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের দাপটও দেখা দিতে পারে। আজ সমুদ্র থাকতে পারে উত্তাল। 

আর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সব জেলায় আলাদা করে কোনও সতর্কতা নেই। 

Advertisement

উত্তরবঙ্গে কোন কোন জেলায় দুর্যোগ? 
বৃহস্পতিবার উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি হবে বেশি। এছাড়া ডুয়ার্স অঞ্চলেও তুলনামূলকভাবে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আজ উত্তরবঙ্গবাসীরা অবশ্য়ই ছাতা নিয়েই বাইরে বেরন। 

 

POST A COMMENT
Advertisement