Rain Forecast: আজ থেকেই আবহাওয়ার ইউ-টার্ন, টানা বৃষ্টি জেলায় জেলায়

নতুন করে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে আবহাওয়ার ভোলবদল হতে চলেছে বঙ্গে। তবে কি ভাইফোঁটাতেও বৃষ্টি হবে? ঠান্ডা কবে পড়বে?

Advertisement
আজ থেকেই আবহাওয়ার ইউ-টার্ন, টানা বৃষ্টি জেলায় জেলায়বৃষ্টির পূর্বাভাস
হাইলাইটস
  • ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
  • তবে কি ভাইফোঁটাতেও বৃষ্টি হবে?
  • টানা ৩ দিনের সতর্কতা জারি

বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারেনি আলোর উৎসবে। মনোরম আবহাওয়াতেই কেটেছে কালীপুজো। কিন্তু আজ অর্থাৎ সোমবার থেকেই রাজ্যে বিরাট হাওয়া বদল হতে চলেছে। ভরা হেমন্তে কলকাতা ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পরপর ৩ দিন সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ভাইফোঁটাতেও। 

কলকাতার আবহাওয়া
সোমবার থেকে ৩ দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পরের ৩ দিনে তাপমাত্রার পারদ আবার বাড়তে পারে। ২-৩ ডিগ্রি বাড়তে তাপমাত্রার পারদ। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবারও তাপমাত্রার পারদ ২১ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করবে। 

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?
বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই কোথাও। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বুধবার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাত। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।

উত্তরের কোন কোন জেলায় বৃষ্টি?
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় সোমবার থেকে বৃষ্টি শুরু হবে। মঙ্গল ও বুধবার বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে মঙ্গলবার বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। 

 

POST A COMMENT
Advertisement