West Bengal Weather Update: আরও শক্তি বাড়াল নিম্নচাপ, প্রবল বৃষ্টি কলকাতা-সহ জেলায় জেলায়, কত দিন চলবে দুর্যোগ?

বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা আরও শক্তি বৃদ্ধি করেছে। এর জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ জেলায় জেলায়। একাধিক জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এক নজরে জেনে নিন ওয়েদারের লেটেস্ট বুলেটিন।

Advertisement
আরও শক্তি বাড়াল নিম্নচাপ, প্রবল বৃষ্টি কলকাতা-সহ জেলায় জেলায়, কত দিন চলবে দুর্যোগ?পশ্চিমবঙ্গে কত দিন চলবে এই দুর্যোগ?
হাইলাইটস
  • নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করেছে
  • প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ জেলায় জেলায়
  • আর কত দিন এই দুর্যোগ চলবে?

দুর্যোগ যেন থামার নামই নিচ্ছে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আকাশে তৈরি হয়েছে কালো ঘন মেঘের স্তর। যা মেঘ ভাঙা বৃষ্টি রূপে ঝড়ে পড়ছে। বুধবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত দফায় দফায় বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার ভোরেও অব্যাহত বৃষ্টির সেই স্পেল। এদিনও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গে জারি থাকবে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। 

নিম্নচাপের গতিবিধি
বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে তৈরি হয়েছিল নিম্নচাপটি। যা বুধবার দুপুর পর্যন্ত একই এলাকায় অবস্থান করেছে। কিন্তু সন্ধ্যার পর থেকে সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যে সেটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। 

নিম্নচাপের প্রভাব
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হবে।  কোনও কোনও জায়গায় চরম ভারী বৃষ্টি অর্থাৎ ২০ সেন্টিমিটারের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

কলকাতায় কত দিন বৃষ্টি?
বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যার পর থেকে রাত কিংবা ভোরের দিকে বৃষ্টির তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে শহরে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। 

কোন কোন জেলায় অ্যালার্ট?
বৃহস্পতিবার রেড অ্যালার্ট রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে চরম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ বৃষ্টিপাত হবে ২০ সেন্টিমিটারের বেশি। এদিন লাল সতর্কতা জারি থাকবে জারি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলিতে। শুক্রবার কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়ায়।  ভারী বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। ৩০ থেকে ৪০ কিমি বেগে বজ্রপাত সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার হলুদ সতর্কতা জারি থাকবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীরপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে। শনিবারও হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া. দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। 

Advertisement

উত্তরবঙ্গে কোন জেলায় কী পূর্বাভাস? 
ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ কমবেশি সব জেলাতেই। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সব জেলাতেই কমবেশি বজ্রপাত সহ বৃষ্টি চলবে সপ্তাহব্যাপী।  

 

POST A COMMENT
Advertisement