Mustafizur Rahman speech: 'বাম ছাড়া সংসদীয় রাজনীতি...' , গুরুত্ব বোঝালেন 'একা' CPIM বিধায়ক

'সংখ্যার বিচারে বিজেপি বিরাট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু সংখ্যার বিচারে যাতে বিরোধী মত চাপা না দেওয়া হয়, সেটা যেন অধ্যক্ষ দেখেন। সবার গণতান্ত্রিক অধিকার ও সমান অধিকার যেন অধ্যক্ষ নিশ্চিত করেন।', আজ বিধানসভায় উপস্থিত হয়ে এমনটাই বললেন ডোমকলের সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। পাশাপাশি এবারের বিধানসভায় তিনি 'একা' বলেও দাবি করেছেন। 

Advertisement
'বাম ছাড়া সংসদীয় রাজনীতি...' , গুরুত্ব বোঝালেন 'একা' CPIM বিধায়ককী বললেন মুস্তাফিজুর রহমান?
হাইলাইটস
  • সংখ্যার বিচারে বিজেপি বিরাট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে
  • কিন্তু সংখ্যার বিচারে যাতে বিরোধী মত চাপা না দেওয়া হয়, সেটা যেন অধ্যক্ষ দেখেন
  • সবার গণতান্ত্রিক অধিকার ও সমান অধিকার যেন অধ্যক্ষ নিশ্চিত করেন

'সংখ্যার বিচারে বিজেপি বিরাট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু সংখ্যার বিচারে যাতে বিরোধী মত চাপা না দেওয়া হয়, সেটা যেন অধ্যক্ষ দেখেন। সবার গণতান্ত্রিক অধিকার ও সমান অধিকার যেন অধ্যক্ষ নিশ্চিত করেন।', আজ বিধানসভায় উপস্থিত হয়ে এমনটাই বললেন ডোমকলের সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। পাশাপাশি এবারের বিধানসভায় তিনি 'একা' বলেও দাবি করেছেন। 

এদিন তিনি বলেন, 'প্রথমেই অধ্যক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। অধিবেশনটা হচ্ছে অধ্যক্ষ নির্বাচন নিয়ে। সেই প্রসঙ্গেই কথা বলা উচিত বলে মনে করি। এই বিধানসভায় প্রফুল্ল ঘোষ, বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তাই ডোমকল থেকে নির্বাচিত হওয়ার পর আবেগ তাড়িত হয়ে পড়েছিলাম। আনিসুর রহমানের কথা মনে পড়ছিল। তিনি ডোমকলের বিধায়ক ছিলেন। বিজেপি বিপুল জনসমর্থন পেয়েছে। কিন্তু বিধানসভা হল বিরোধীদের। বিরোধীদের কথা বলার অধিকার রয়েছে। সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করা বিরোধীদের কাজ।'

'আমি এবার একা'
এবারের বিধানসভায় বামেদের শূন্যের গেরো কেটেছে। আর সেই বিষয়টাও উঠে এসেছে মুস্তাফিজুরের কথায়। তিনি বলেন, '৩৪ বছর আমরা সরকার চালিয়েছে। তারপর গত নির্বাচনে আমরা শূন্য হয়েছিলাম। এবারের নির্বাচনে বামপন্থীদের একজন প্রতিনিধি। আমি একা। কিন্তু আমি এটা মনে করি, ভারতের সংসদীয় রাজনীতিতে কখনওই এ কথা অস্বীকার করা যাবে না, আমি যেই দল থেকে আসছি (বামপন্থী দল), সংসদীয় রাজনীতিতে তাদের কথা থাকা ছাড়া পরিপুষ্ট হবে না।' 

পাশাপাশি তিনি দাবি করেন, পার্লামেন্টে স্পিকারের কথা উঠলে বামেদের সোমনাথ চট্টোপাধ্যায়ে কথা বলতেই হবে। এছাড়া বিধানসভা স্পিকারের কথা বললে হাসিম আব্দুল হালিম উদাহরণ হয়ে থাকবেন। 

বিরোধীদের মত যেন চাপা না দেওয়া হয়...
এ দিন মুস্তাফিজুর বিধানসভায় জানান, এবার বিরাট সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। কিন্তু সংখ্যার বিচারে যাতে বিরোধী মত চাপা না দেওয়া হয়। সেটা যেন অধ্যক্ষ দেখেন, সেই দাবিও করেন তিনি।

এখানেই থেমে না থেকে তিনি বলেন, 'এর আগে বিধানসভায় বিরোধীদের উপর আক্রমণ করা হয়েছে। কথা বলতে দেওয়া হয়নি।' তাই এবারের বিধানসভায় বিরোধীরা যেন বেশি করে বলতে পারে, সরকারের ভুল যেন তুলে ধরতে পারে, সেটা নিশ্চিত করার পক্ষে সওয়াল করলেন মুস্তাফিজুর।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement