Olypub Beef Steak: OLYPUB-এ বিফ স্টেক মিলছে না, হঠাত্‍ কী হল? খোঁজ নিল bangla.aajak.in

অলিপাবে বন্ধ রয়েছে বিফ স্টেক তৈরি। ঠিক কেন এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ? জানল bangla.aajak.in।

Advertisement
OLYPUB-এ বিফ স্টেক মিলছে না, হঠাত্‍ কী হল? খোঁজ নিল bangla.aajak.inঅলিপাবে বিফ স্টেক পাওয়া যাচ্ছে?
হাইলাইটস
  • অলিপাবে বন্ধ রয়েছে বিফ স্টেক তৈরি
  • ঠিক কেন এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ?
  • জানল bangla.aajak.in

শহর কলকাতার অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ অলিপাব। আর পার্কস্ট্রিটের এই রেস্তোরাঁর বিখ্যাত পদ বিফ স্টেক। অনেকেই শুধু এই পদ খেতেই এই রেস্টুরেন্ট যান। তবে বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন যে এই বিখ্যাত পদই নাকি মিলছে না অলিপাবে। যার ফলে রেস্তোরাঁয় গিয়েও নিরাশ হয়ে ফিরতে হচ্ছে। 

তবে সোশ্যাল মিডিয়ার এই জল্পনার নেপথ্যে কি আদৌ কোনও সত্যতা রয়েছে? নাকি এটা নিছকই গুজব? আর এই বিষয়টা সম্পর্কে খোঁজ নিয়েছে bangla.aajtak.in। 

সত্যিই কি মিলছে না বিফ স্টেক? 
সোশ্যাল মিডিয়ার এই দাবি মেনে নিয়েছে অলিপাব। এই প্রশ্নের উত্তরে রেস্তোরাঁর এক কর্মী বলেন, 'এখন বিফ স্টেক পাওয়া যাচ্ছে না। আসলে বিফের সাপ্লাই নেই। তাই তৈরি করতে পারছি না। সাপ্লাই ঠিক হলেই আবার বিফ স্টেক চালু হয়ে যাবে।'

বিফের কি কোনও আইটেমই নেই? 
ওই কর্মী জানালেন, বিফের অন্য কোনও আইটেম অলিপাবে হয় না। সেখানে শুধুমাত্র স্টেকই পাওয়া যায়। এটা ভীষণই জনপ্রিয় একটি পদ। কিন্তু এখন এই পদটা পাওয়া যাচ্ছে না। 

কেন মিলছে না? পিছনে কি রাজনৈতিক কারণ? 
সোশ্যাল মিডিয়ায় একদল ব্যক্তির অভিযোগ, রাজ্যে পালা বদলের পরই অলিপাব বাধ্য হয়েছে বিফ স্টেকের মতো জনপ্রিয় পদ তৈরি বন্ধ করতে। এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক কারণ। যদিও এহেন দাবি মানতে নারাজ অলিপাব। তারা জানিয়েছে, এখন বিফের সাপ্লাই খুবই কম। তাই এখন ওই জনপ্রিয় পদ তৈরি করা যাচ্ছে না। এর নেপথ্যে অন্য কোনও কারণ নেই। 

কবে মিলবে এই পদ? 
এই বিষয়ে কোনও নিশ্চিত তারিখ জানাতে পারেনি অলিপাব। বরং তাদের দাবি, যখন বিফের সাপ্লাই ঠিক হবে, সেই সময় থেকেই মিলবে বিফ স্টেক। কিন্তু এখন এই রেস্তোরাঁয় গেলেও যে পদটি মিলবে না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। 

জানুয়ারিতেই বিতর্কে জড়িয়েছিল অলিপাব
চলতি বছরের জানুয়ারিতে পার্ক স্ট্রিটের অলিপাব রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন টলিপাড়ার অভিনেতা সায়ক চক্রবর্তী। সেই সময় তিনি অভিযোগ করেন, পাঁঠার মাংসের স্টেক অর্ডার দেওয়া হলেও তাঁদের টেবিলে পরিবেশন করা হয়েছে 'বিফ'। এরপর পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতা। তারপর রেস্তরাঁর এক ওয়েটারকে গ্রেফতার করে পুলিশ। 

Advertisement

আর সেই গ্রেফতারির পর আবার সায়ককে নিয়েও সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। আর সেই বিতর্কের পর আবার শিরোনামে উঠে এল অলিপাবেব বিফ স্টেক। 

 

POST A COMMENT
Advertisement