Annapurna Yojana: আবেদন করেছেন অনেকেই, ট্রান্সজেন্ডাররাও কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? যা বললেন মন্ত্রী

অনেক ট্রান্সজেন্ডারের প্রশ্ন, তাঁরা কি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ভাতা পাবেন না? কী বলছে প্রশাসন?

Advertisement
আবেদন করেছেন অনেকেই, ট্রান্সজেন্ডাররাও কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? যা বললেন মন্ত্রীঅন্নপূর্ণা যোজনা
হাইলাইটস
  • ট্রান্স মহিলারা কি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাবেন?
  • অনেক রূপান্তরিত নারীই আবেদন জমা করেছেন
  • কী বলছেন দফতরের মন্ত্রী?


'ওঁদের আর ভিক্ষা করতে দেব না।' রূপান্তরিত মহিলাদের জন্য এমনটাই বলেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। তাঁদের বিকল্প রোজগারের বন্দোবস্ত করার জন্যও সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন। তবে অনেক ট্রান্সজেন্ডারের প্রশ্ন, তাঁরা কি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ভাতা পাবেন না? কী বলছে প্রশাসন? 

ট্রান্সজেন্ডারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা?
bangla.aajtak.in-কে নারী শিশু ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায় বলেন, 'ট্রান্স মহিলারা যদি ফর্ম ফিলআপ করেন এবং যোগ্যতার মাপকাঠি পূরণ করেন, তবে নিশ্চয়ই তাঁরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। শুনেছি অনেকেই করেছেন। নথি ঠিক থাকলে কেন পাবেন না।'

জানা গিয়েছে, ইতিমধ্যেই বহু রূপান্তরিত মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন। ফর্ম ফিলআপ করে জমা দিয়েছে। সমাজকর্মী তথা ট্রান্সজেন্ডারদের নিয়ে কর্মরত রঞ্জিতা সিনহা বলেন, 'আমি শুনেছি অনেক ট্রান্স মহিলারাই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। অনেকে আমায় জানিয়েছেন তাঁরা ফর্ম ফিলআপ করেছেন। তবে এখনও পর্যন্ত তাঁরা টাকা পেয়েছেন কি না, সে খবর আসেনি। তবে সত্যিই যদি তাঁর এই প্রকল্পের সুবিধা পান, তাহলে খুব ভাল হয়। কারণ আমাদের কমিউনিটির মানুষরা খুবই নিম্ন মধ্যবিত্ত, অনেকে দিন আনা দিন খাওয়া করেন। ফলে তাঁদের কাছে এই টাকাটা খুবই উপকারী।'

অগ্নিমিত্রা পল জানিয়েছেন, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বাংলাদেশ থেকে আসা ট্রান্সজেন্ডাররা গুরুমা-কে মা হিসেবে দেখিয়েছে নথিতে। বেআইনি নথি থাকলে কোনওমতেই মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, বারবার এ কথা জানিয়েছে প্রশাসন। সেক্ষেত্রে এ রাজ্যের ট্রান্স মহিলারা যাতে সঠিক কাগজপত্র হাতে পান, তাঁর জন্য মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বল জানান রঞ্জিতা সিনহা। তাঁর বক্তব্য, 'আগের সরকারের আমলে অনেকেই ঠিকমো ট্রান্সজেন্ডার কার্ড পাননি। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন।'

রূপান্তরকামীদের জন্য আর কী কী উদ্যোগ?
রঞ্জিতা সিনহা বলেন, 'অগ্নিমিত্রা পলের সঙ্গে আমাদের নানা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, প্রত্যেক হাসপাতালে ২টো করে বেড ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত থাকবে। নতুন বোর্ড তৈরি হবে। বাসে ফ্রি যাতায়াতের পরিষেবাও দেওয়া হবে এঁদের।' তাঁর সংযোজন, 'যুগ যুগ ধরে সমাজে হিজড়েরা রয়েছেন। স্বয়ং রামকেও হিজড়েরা নাচিয়েছেন। ভিক্ষাবৃত্তি তো দুম করে বন্ধ করে দেওয়া যায় তবে। তবে মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছে ওঁদের জন্য বিকল্প রোজগারের বন্দোবস্ত করা হবে। সিভিক পুলিশ, কর কিংবা চ্যালান কালেকশন, পুর ও নগরোন্নয়ন দফতরের বিভিন্ন কাজে তাঁদের নিযুক্ত করার আর্জি রাখা হয়েছে প্রশাসনের কাছে।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement