Baranagar Death news: দুপুরে প্রতিবেশীর থেকে নিলেন চাবি, রাতে ফ্ল্যাটে মিলল দেহ, বরানগরে কী রহস্য?

ওই তরুণীর কীভাবে মৃত্যু হল, সেটা জানতে চাইছেন অনেকে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। সেই সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টের জন্যও করা হচ্ছে অপেক্ষা। 

Advertisement
দুপুরে প্রতিবেশীর থেকে নিলেন চাবি, রাতে ফ্ল্যাটে মিলল দেহ, বরানগরে কী রহস্য?  বরানগরে তরুণীর মৃত্যু (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • ওই তরুণীর কীভাবে মৃত্যু হল, সেটা জানতে চাইছেন অনেকে
  • যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি পুলিশ
  • এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে

মঙ্গলবার রাতে একটি পাঁচতলা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার। ঘটনা উত্তর ২৪ পরগনার বরানগরের ১৭ নম্বর ওয়ার্ডের লেকপল্লি এলাকার। ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতর থেকে তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অঞ্জলি সাউ। তাঁর বয়স ২৬। দেহটি যখন মেলে, তখন সেটি শোয়ানো অবস্থায় ছিল। দেহে আঘাতের চিহ্নও রয়েছে। তাই মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বাঁধছে। খুনের সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। 

ঠিক কী জানা যাচ্ছে?
এলাকাবাসী সূত্রে খবর, ওই ফ্ল্যাটটিতে থাকতেন তরুণীর দিদি ও জামাইবাবু। তাঁরা ৪ বছর ধরে ওই ফ্ল্যাটে থাকতেন। যদিও বর্তমানে তাঁরা শ্রীরামপুরে থাকতে শুরু করেছিলেন। তারপর থেকে ফাঁকাই থাকত ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের চাবি প্রতিবেশীর কাছ রেখে যান ওই তরুণীর জামাইবাবু।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে প্রতিবেশীর কাছ থেকে ফ্ল্যাটের চাবি নেন ওই মহিলা। তারপর ফ্ল্যাটে যান তিনি। এমন পরিস্থিতিতে দুপুরবেলায় তরুণীর ফোনে ফোন করেন তাঁর দিদি। কিন্তু বারবার ফোন করেও কোনও উত্তর মেলেনি। এরপরই প্রতিবেশীদের ফোন করেন তিনি। তাঁদের গোটা ঘটনার কথা জানান হয়। 

প্রতিবেশীরা ওই ফ্ল্যাটের দরজার ধাক্কা দেন। কিন্তু কোনও সাড়া মেলেনি। এমন পরিস্থিতিতে খবর যায় পুলিশে। তাঁরাই এসে দরজা ভেঙে রাতে তরুণীর দেহ উদ্ধার করেন। এরপরই দেহটি পাঠানো হয় স্থানীয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। 

আর এই খবর সামনে আসার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই তরুণীর কীভাবে মৃত্যু হল, সেটা জানতে চাইছেন অনেকে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। সেই সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টের জন্যও করা হচ্ছে অপেক্ষা। 

 

POST A COMMENT
Advertisement